Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভাতারে মুসলিম ভোটেই বাজিমাত করতে চায় তৃণমূল, পিছড়ে জাতিদের দিকে নজর বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি; পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর উত্তর মহকুমার অন্তর্গত ভাতার বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ গ্রামীণ এই কেন্দ্রটি বর্ধমান–দুর্গাপুর লোকসভা আসনের অন্তর্গত এবং ভাতার ব্লকের পাশাপাশি বর্ধমান–১ ব্লকের কুরমান–১ ও ক্ষেতিয়া গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত।

দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৫৭ সালে প্রথমবার ভাতারে ভোট নে্মওয়া হয়েছিল। এখনও পর্যন্ত মোট ১৬ বার নির্বাচন হয়েছে। তার মধ্যে বামফ্রন্টের প্রার্থীরা জিতেছেন নয়বার। কংগ্রেস প্রার্থী চার বার এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী তিন বার। এক সময়ে এই আসনের বিধায়ক ছিলেন বিখ্যাত আইনজীবী তথা দাপুটে কংগ্রেস নেতা ভোলানাথ সেন। ১৯৮২ থেকে ২০০৬ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত একচেটিয়া জয় হাসিল করেছিলেন সিপিআইএম প্রার্থী। তবে ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের সময়ে বাম দুর্গের পতন ঘটে। ২০১১ সালে তৃণমূলের বনমালী হাজরা মাত্র ২৯৮ ভোটে সিপিএম প্রার্থীকে হারিয়ে জয়ী হন। ২০১৬ সালে তৃণমূলের সুভাষ মণ্ডল ৬,২৮০ ভোটে জয় পান। আর ২০২১ সালে মানগোবিন্দ অধিকারী বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোয়ারকে ৩১,৭৪১ ভোটে হারিয়ে বড় ব্যবধানে জয়ী হন।

লোকসভা নির্বাচনের ফলও দেখাচ্ছে যে ভাতারে এখন মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে সীমাবদ্ধ। ২০২৪ সালের লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল বিজেপির থেকে ৩২ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল। ২০২৫ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের পর এখানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৪,৫৪৬, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ হাজার কম। মুসলিম ভোটার প্রায় ২৫ শতাংশ, তফসিলি জাতি ৩২ শতাংশের বেশি এবং তফসিলি জনজাতি প্রায় ৯ শতাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার কমলেও তৃণমূলের শক্ত ভিত এখনও অটুট। তবে বিজেপি যদি এসসি ও এসটি ভোটারদের নিজেদের অনুকুলে আনতে পারে, তাহলে ২০২৬ সালে ভাতারের নির্বাচনী ফলাফল চমকপ্রদ হতে পারে। 

এক নজরে ২০২১ সালের ভাতার বিধানসভা  কেন্দ্রের ফলাফল

          নাম                                                  দল                                ভোট সংখ্যা

মানগোবিন্দ অধিকারী                     তৃণমূল কংগ্রেস                             ১০৮০২৮

মহেন্দ্রনাথ কোয়ার                             বিজেপি                                  ৭৬২৮৭

নজরুল হক                                      সিপিআই(এম)                                ১৯৬০৭ 

শপথ অনুষ্ঠানের শেষে নিহত ৩ বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদির

পাকিস্তানের ‘অধিনায়ক’ রোহিত শর্মা! প্রথম একাদশে রয়েছেন গিল-দুবে-রিঙ্কুরাও

‘আমরা আবার স্বাধীনতা পেলাম’, ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বললেন মমতাশঙ্কর

হেলমেট না পরায় বিজেপি নেতাকে চড় মহিলা ট্রাফিক পুলিশের, তারপর যা ঘটল…

রাইটার্স বিল্ডিং থেকেই চলবে বিজেপি সরকার, নবান্নের ভবিষ্যৎ কী?‌ চর্চা তুঙ্গে

বিজয় দেবেরাকোন্ডার জন্মদিনে ‘রাউডি জনার্দনা’-র রহস্যময় ট্যাগলাইনে বাড়ল কৌতূহল

হরমুজ প্রণালির কাছে নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ভারতীয় নাবিক, আহত ৪

বহরমপুরে তৃণমূলের যুব সভাপতির ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

শপথের দিনেই ফেসবুক বায়ো বদল, ‘মুখ্যমন্ত্রী’ জুড়লেন শুভেন্দু

‘‌লোকসভা নির্বাচনে আসন ছেড়ে দেব বিজেপিকে’‌, ডিগবাজি খেলেন হুমায়ুন কবীর

আগামী সপ্তাহে ইসলামাবাদে ফের বৈঠকে বসতে পারে আমেরিকা-ইরান