চিনি-পেঁয়াজ থেকে শাক-সবজির মুল্যবৃদ্ধি, কালোবাজারি রুখতে জেলায় জেলায় অভিযান ইবির

জিনিসপত্রের দামবৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা কালোবাজারি ধান্দায় নেমেছে। সেই দিকে নজর দিতেই এবার রাজ্যের বাজারে-বাজারে সরেজমিনে নামল প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ মিষ্টি করা বন্ধ করিয়েছে চিনির দাম। ২০ দিনে ২০ টাকা বেড়েছে চিনির দাম। চিনির পর কাঁদাচ্ছে পেঁয়াজের দামও। বাজারে শাকসবজি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে হাত দিতেই পকেটে ছ্যাকা লাগছে আমজনতার। লাগামছাড়া দাম বৃদ্ধি পেয়েছে সরষের তেল-চিনি থেকে সবজির। পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ৬০টাকা। পটল ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক কেজি কাঁচালঙ্কার দাম ১০০ টাকা। এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। দেশজুড়ে সরবরাহের সমস্যার কারণে বিগত কয়েক দিনে লাগামছাড়া দাম বেড়েছে শাকসবজির। কেন্দ্রের আশ্বাস, নতুন স্টক বাজারে পৌঁছে গেলেই দাম আবার কমে যাবে। অন্যদিকে এ বছর আখের উৎপাদন প্রত্যাশার চেয়ে কম হওয়ার কারণে অনুমিত ৩৪৩ লক্ষ টন উৎপাদনের বিপরীতে মাত্র ৩০৬ লক্ষ টন চিনি উৎপাদিত হয়েছে। তাই চিনির দাম লাগামছাড়া বাড়ছে। যাতে রীতিমতো কপালে হাত মধ্যবিত্তদের। জিনিসপত্রের দামবৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা কালোবাজারি ধান্দায় নেমেছে। সেই দিকে নজর দিতেই এবার রাজ্যের বাজারে-বাজারে অভিযান পুলিশ-প্রশাসনের। 

মঙ্গলবার (২৫ অগস্ট) সাতসকালে বসিরহাট নতুনবাজারে হানা দিয়েছিলেন, বসিরহাটের মহকুমা শাসক জেসলিন কৌর, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলক নন্দ ভাওয়াল-সহ প্রশাসন ও পুলিশের আধিকারিকরা। মাছ-সবজি-মুদিখানায় নজরদারি চালান তাঁরা। পাশাপাশি হুগলির ব্যান্ডেল বাজারেও অভিযান চালায় ইবি (এনফোর্সমেন্ট ব্রাঞ্চ)। সবজি থেকে চিনির দাম খতিয়ে দেখতে দোকানে দোকানে ঘোরেন আধিকারিকরা। বসিরহাট নতুনবাজার পরিদর্শনের সময় মাছ, সবজি থেকে শুরু করে মুদিখানার দোকানদারদের সঙ্গে কথা বলেন বসিরহাট জেলা শাসক, বাজারদর সম্পর্কে খোজ নেন তাঁরা।প্রশাসনের তরফে মাঝারি ও বড় ব্যবসায়ীদের বাজারদর সম্পর্কে সতর্ক করা হয়। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। অন্যদিকে, আজ সকালে ব্যান্ডেলের বাজারগুলিতেও প্রশাসনিক হানা।

যাতে কোনও ক্রেতাকে ঠকিয়ে বেশি দাম না নেয় দোকানদাররা, তা পর্যবেক্ষণ করতে বাজারে বাজারে ঘুরে ছোটবড় ব্যাবসায়ীদের সঙ্গে কথা বলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। কালিবাজারি রুখতে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। কোথাও দাম বাড়ানোর জন্যে বেআইনিভাবে চিনি মজুত করা রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখেন ইবির আধিকারিকরা। আজ সকালে চন্দননগরের বেশ কিছু বাজার, চুঁচুড়া রবীন্দ্রনগর বাজার শেওড়াফুলি বাজার এবং ব্যান্ডেল বাজারে অভিযান চলেছে। মুদিখানার দোকানে গিয়ে আধিকারিকরা খোঁজ নিয়েছেন যে, কত দামে বিক্রি হচ্ছে চিনি এবং কার কাছে কত বস্তা চিনি মজুত রয়েছে। পাইকারি নিলে তার কাছে কত দাম নেওয়া হচ্ছে এবং খুচরো কত দামে বিক্রি হচ্ছে। প্রতিটি বিষয়ে খাতায় নোট করেছেন আধিকারিকরা। এরপরই সবজি বাজারে হানা দেন  তাঁরা। সেখানে আড়তদারদের গোডাউনে ঢুকে দেখেন কত পরিমাণ আলু পেঁয়াজ মজুত রয়েছে। খুচরো সবজি বাজার দরও খতিয়ে দেখেন কত দামে বিক্রি হচ্ছে কোন সবজি। পাশাপাশি আধিকারিকরা বিক্রেতাদের জানিয়ে দেন, কেনার পর চড়া দামে কোনও জিনিস বিক্রি করা যাবে না। এবং কোন দ্রব্যই অতিরিক্ত হারে মজুত করা যাবে না। কোন রকম কালোবাজারি বরদাস্ত করা হবে না। গরমিল ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের