মালদায় ভোটারদের নজর কাড়ার মরিয়া চেষ্টা ইংরেজ বাজারের সিপিএম প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি ,ইংরেজবাজার: শুক্রবার সাত সকালেই জোরদার ভোট প্রচার করে মালদা শহরে ভোটারদের নজর কাড়লেন ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র(CPIM Candidate Ambar Mitra)। শুক্রবার সকাল সকাল তিনি মালদা শহরের ১৫ এবং ১৯নং ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। সিপিআইএম নেতা প্রসেনজিৎ দাস, অনীক ভট্টাচার্য সহ অন্যান্যদের নিয়ে ১৫ এবং ১৯নং ওয়ার্ড এলাকার প্রতিটি অলিগলি, বাজার, পাড়ার মোড়ে মোড়ে ঘোরেন প্রার্থী । ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে, কথা বলে, তাদের সমস্যার কথা শুনে জনসংযোগ করেন।

জনসংযোগ পর্বে ভোটারদের মধ্যে অনেকেই বাম প্রার্থীর কাছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে ধরেন। এই ইস্যুতে ভোটারদের পাশে থাকার আশ্বাস দেন সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। তিনি প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এসআইআর(SIR) প্রক্রিয়ায় যে সমস্ত মানুষের নাম বাদ পড়েছে তারা বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে তাদের ক্ষোভের কথা জানান দিচ্ছেন। যার জবাব দিতে আগামী ২৩শে এপ্রিল ভোটাররা রাজ্যে বামফ্রন্ট সরকার ফিরিয়ে আনার জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে তিনি মনে করেন। অমিত শাহ (Amit Sha)এসআইআর এর নামে যেভাবে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে তাতে দেশটা অমিত শাহের বাপের নয়।

এই দাবি করে সিপিএম প্রার্থী বলেন তৃণমূল সেই ভাবে প্রতিবাদে গর্জে উঠতে পারছেন না কারণ তাদের পেছনে ময়লা রয়েছে। সাধারণ মানুষ বলছেন বা মামুলি ভালো ছিল জ্যোতিবাবুর সময় ভালো ছিল রাজ্য। এস আই আর থেকে নাম বাদ দেয়ার পর যাদের নাম রয়েছে তারাই আগামী ২৩ এপ্রিল ভোট বাক্সে এর যোগ্য জবাব দেবেন বলে সিপিএম প্রার্থী জোরের সঙ্গে দাবি করেন। মালদা শহরের লাল পতাকা নিয়ে অলিগলি ঘুরে বেড়ান সিপিএম প্রার্থীরা। কাস্তে হাতুড়ি তারা তাদের প্রতীক চিহ্ন মানুষকে মনে করিয়ে দেন দরজায় দরজায় হাজির হয়ে।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে