ইংলিশবাজারে নিখোঁজ নাবালিকা স্কুল ছাত্রীর গলা কাটা মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: নিখোঁজ হওয়া নাবালিকা স্কুল ছাত্রীর গলা কাটা মৃতদেহ উদ্ধার। মালদার ইংলিশ বাজারের আমবাজারে এলাকা থেকে উদ্ধার দেহ। উল্লেখ্য মুখ্যমন্ত্রীর মালদা সফরের ২৪ ঘন্টা আগে গত সোমবার বাড়ির কাজ থেকেই ইংলিশবাজারের(Englishbazar) উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর ওই নাবালিকা ছাত্রী। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে মঙ্গলবার বিকেলে সনু কেশরী নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

তাকে জিজ্ঞাসাবাদ করে বুধবার গভীর রাত্রে মালদা শহর থেকে ঢিলছোড়া দূরত্বে আম বাজার এলাকা থেকে গলাকাটা দেহ উদ্ধার হয় ওই নাবালিকা ছাত্রীর। দেহ থেকে প্রায় ৫০ মিটার দূরে উদ্ধার হয় নাবালিকার কাটা মুন্ডু। এই ঘটনার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন উত্তর বালুচর(Baluchar) এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয় বলে অভিযোগ। আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়ির জিনিসপত্রে। অভিযুক্ত যুবকের ফাঁসির দাবি তুলে সোচ্চার হোন স্থানীয় বাসিন্দারা। তবে ওই নাবালিকাকে কি কারনে অপহরণ করেছিল ওই যুবক কেনই বা নৃশংসভাবে গলা কেটে খুন করা হলো তা এখনো স্পষ্ট নয় ,পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের কাছে।

বৃহস্পতিবার মৃত নাবালিকা ছাত্রীর দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। এদিকে এলাকায় ব্যাপক উত্তেজনায় রয়েছে ঘটনাস্থলে পুলিশ রয়েছ।নৃশংসভাবে নাবালিকা ছাত্রীকে(Minor Student) গলা কেটে খুন করার প্রতিবাদ জানিয়ে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে একদিকে স্থানীয় বাসিন্দাদের এবং অন্যদিকে ইংলিশবাজার থানা(Englishbazar P.S.) ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। ইংলিশবাজার থানার সামনে রাস্তায় বসে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। অন্যদিকে, মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তর বালুচর এলাকার স্থানীয় বাসিন্দারা। সব মিলিয়ে ইংলিশ বাজার থানা এলাকা এখন উত্তপ্ত।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ