জেরক্সের সেন্টারের আড়ালে ভুয়ো আধার চক্র! গ্রেফতার ২, বাজেয়াপ্ত ল্যাপটপ ও ফিঙ্গারপ্রিন্ট মেশিন

Share:

নিজস্ব প্রতিনিধি, মিনাখাঁ : মিনাখাঁয় জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার ২। ফটোকপি সেন্টারের আড়ালে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগ উঠেছে। ধৃতদের কাছে থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, ল্যাপটপ ও ফিঙ্গারপ্রিন্ট মেশিন।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বকচোরা এলাকা থেকে বিগত কয়েকদিন ধরে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগ আসছিল। খবর পেয়ে সেখানেই তল্লাশি চালায় মিনাখাঁ থানার পুলিশ। অভিযান চালিয়ে ভুয়ো আধারকার্ড সেন্টারের পর্দা ফাঁস। এই চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা বাকিবুল্লা ও মাতিন গাজি। মিনাখাঁর বকচোরা এলাকায় জেরক্সের সেন্টারের আড়ালে ভুয়ো আধার তৈরির কাজ করত। ওই সেন্টার থেকে ল্যাপটপের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট মেশিনও বাজেয়াপ্ত করা হয়েছে। বেশকিছু নথিও পেয়েছে পুলিশ। ধৃতদের সঙ্গে বড় কোনও চক্র জড়িত আছে কিনা জানার চেষ্টা করছে মিনাখাঁ থানার পুলিশ। সেই কারণে ধৃত বাকিবুল্লা ও মাতিন গাজিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গিয়েছে, জেরক্সের সেন্টারে আচমকাই হানা দেয় পুলিশ। আচমকা পুলিশের হানা দেখে ভয় হয়ে যায় বাকিবুল্লা ও মাতিন। ইতিমধ্যেই জেরক্সের দোকান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় মানুষের পাশাপাশি ওই দোকানে বহু অচেনা মানুষের ভিড় দেখতে পাওয়া যেত। সেই দেখি সন্দেহজনক খবর পুলিশের কাছে পৌঁছায়। তারপরেই অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে মিনাখাঁ থানার পুলিশ।

ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে বহু বাংলাদেশী অনুপ্রবেশকারী ভারতের ঢুকে পড়ছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতি উত্তম হয়ে উঠে মাঝে মধ্যেই। বিজেপি ও তৃণমূল একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। তার মধ্যেই রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে ভুয়ো আধার কার্ড। ভুয়ো আধারকার্ড তৈরির অভিযোগ বীরভূমেও গ্রেফতার করা ঘটনা ঘটেছে।

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পর আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল