বাড়িতে বাজেয়াপ্ত ভুয়ো আধারকার্ড তৈরির সরঞ্জাম, পুলিশের জালে অভিযুক্ত কল্পদেব

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনারপুর : রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। এই পরিস্থিতিতে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে সোনারপুর থেকে গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম কল্পদেব মণ্ডল। ধৃত ব্যক্তি গোসাবার কুমিরমারি এলাকার বাসিন্দা। কিন্তু সোনারপুরের ঘাসিয়ারা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত সে।

জানা গিয়েছে, গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘাসিয়ারা এলাকায় হানা দেয় সোনারপুর থানার পুলিশ। সেখান থেকেই পাকড়াও করা হয়েছে কল্পদেব মন্ডলকে। ধৃতের কাছ থেকে একাধিক আধারকার্ড, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, ওয়েভ ক্যামেরা, ল্যাপটপ ও প্রিন্টার বাজেয়াপ্ত করা হয়েছে। বাড়িতেই এই সমস্ত যন্ত্রপাতি দিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরীর কাজ করত বলে অভিযোগ।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বাড়িতে বিভিন্ন রকমের যন্ত্রপাতি রেখে দীর্ঘদিন ধরে এই ভুয়ো পরিচয়পত্র তৈরি কাজ করছিল কল্পদেব মণ্ডল। ভিন রাজ্যের বাসিন্দাদের আইডি ব্যবহার করে এই কাজ করত বলে জানা যাচ্ছে। উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের মানুষের পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে এই কাজগুলো করা হত।  ঘাসিয়ারায় ভাড়া বাড়িতে থাকত সে। সেই ভাড়া বাড়িতে একাধিক যন্ত্রপাতি রেখেছিল সে। এই ঘটনায় কল্পদেবের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ষড়যন্ত্রের শিকড় আর কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এটা খতিয়ে দেখতে চাইছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া যন্ত্রপাতি দেখেই আরও সন্দেহ পুলিশের। এর পিছনে বড় কোনও চক্র রয়েছে কিনা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসআইআর আবহে ভুয়ো আধারকার্ড তৈরি করার অভিযোগে গ্রেফতার করে সাফল্য।

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর