স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR আতঙ্কে ফের আত্মহত্যার ঘটনা। এবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। মৃত ব্যক্তির নাম শফিকুল মণ্ডল (৫৭)। মৃতের পুত্রের দাবি, সরকারি নথিতে ভুল থাকায় আতঙ্ক গ্রাস করেছিল প্রৌঢ়কে। যদি বিশেষ নিবিড় সংশোধন কার্যকর হয় তাহলে কী হবে, এই চিন্তায় বিগত কয়েকদিন ধরে কিছুই খাননি তিনি। পরিবারের বক্তব্য, তারপরেই আত্মহননের পথ বেছে নেন শফিকুল মণ্ডল। বুধবার প্রৌঢ়ের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়ার যদুরহাটি এলাকায়।

শফিকুলের পরিবারের দাবি বিগত কয়েক পুরুষ ধরে তাঁরা বাদুড়িয়ার বাসিন্দা । প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেছিলেন শফিকুল। কিন্তু দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরিচয়পত্রে যে বয়স দেওয়া রয়েছে তার ব্যবধান প্রথম পক্ষের সন্তানদের থেকে কম। এই নিয়ে নানা প্রশ্ন উঠছিল। কিভাবে ওই নথি ঠিক করবেন, ভুল সংশোধন আদৌ করা যাবে কিনা তা বুঝে উঠতে পারছিলেন না

মৃতের ছেলের দাবি, এই নিয়ে গত ১৫ দিন ধরে নানা জায়গায় দৌড়াদৌড়িও করেছিলেন বাবা। কিন্তু কাজ কিছুই হয়নি। ভয় পেয়ে যান তিনি। এরপর গত কয়েকদিন খাওয়া দাওয়াও যেন ভুলে গিয়েছিলেন। গত ৫-৬ দিন ধরে বারবার খাওয়ার জন্য অনুরোধ উপরোধেও কাজ হয়নি। তার মধ্যে অনেকের মুখে শুনেছিলেন যে এবার ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। সেই থেকেই চিন্তিত হয়ে পড়েন প্রৌঢ়। বারবার তাঁকে বুঝিয়েও কোন লাভ হয়নি।

এরপর মঙ্গলবার জীবনের চরম সিদ্ধান্ত নেন শফিকুল মণ্ডল। বাড়ি থেকে কিছুটা দূরে এক নির্জন জায়গায় গিয়ে বিষ খান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অনেক চেষ্টার পরেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। বুধবার মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

শফিকুল মণ্ডলের মৃত্যুর পর তাঁর পুত্র বলেন, আমাদের নথিতে কোনও সমস্যা নেই। আসলে আমার বাবার দুটো বিয়ে। আমাদের মায়ের নামের ওই ডকুমেন্টস দিয়েই এতদিন বিভিন্ন কাজ করেছি। কিন্তু এসআইআর ঘোষণার পর গত ১৫ দিন ধরে দৌড়াদৌড়ি করছিল বাবা। মায়ের সঙ্গে আমাদের বয়সের ব্যবধান পাঁচ থেকে সাত বছরের।” এই ঘটনা জানাজানি হতেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শাসকদলের অভিযোগ ভয় এবং আতঙ্কের আবহাওয়া তৈরি করছে বিজেপি। অন্যদিকে SIR নিয়ে অযথা ভয় ও গুজব ছড়ানো বন্ধের অনুরোধ করেছে ভারতীয় জনতা দল।

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

‘বাজলো তোমার আলোর বেণু’, মহালয়ায় সকালে নবদ্বীপ-শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

মহালয়ায় ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর বিশেষ অনুষ্ঠান

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S27 সিরিজ, কত দাম হবে?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

সুজুকির নতুন ধামাকা! ২ লাখে ম্যাট গ্রে লুকে বাজারে Suzuki V-Strom!

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের