Loading live market data...
Loading active stocks...
Connecting...

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদা জেলায় বিএসএফের মালদা সেক্টরে ৭১ কিলোমিটার ভারত – বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার মধ্যে প্রায় ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। জেলার বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজবাজার, মালদা, হবিবপুর ও বামনগোলা থানা এলাকা দিয়ে দীর্ঘ লম্বা ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকা।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাঁটাতার দেওয়ার জন্য জমি হস্তান্তর করার ঘোষণায় খুশি সীমান্তবর্তী এলাকার মানুষ। ২০২৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় ফসল কাটাকে কেন্দ্র করে বৈষ্ণবনগর থানার (Baishnabnagar P.S.) শুকদেবপুর ভারত – বাংলাদেশ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সীমান্তে বিএসএফকে(BSF) কাঁটাতার লাগাতে বাধা দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে।

সেই বছরই শুকদেবপুরে ভারত – বাংলাদেশ সীমান্তের ধারে জানুয়ারি মাসের ২৫ তারিখ সভা করেন তখনকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, বিজেপি সরকার আসলেই কাঁটাতার লাগানোর কাজ হবে।সেই ঘোষণাতে সিলমোহর দেওয়ায় রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন গ্রামবাসীরা।তাদের অভিযোগ এই এলাকা দিয়ে অনুপ্রবেশ, গরু পাচার ও চোরাচালানের মত অপরাধ হয়। দিনে দুপুরে বাংলাদেশিরা এসে ফসল কেটে নিয়ে চলে যায় ভারতীয় জমি থেকে। কাঁটাতার লাগালে তা বন্ধ হবে। অপরাধমূলক কাজ বন্ধ করতে কাঁটাতার দেওয়া অত্যন্ত প্রয়োজন।এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari) সোমবার মন্ত্রীদের নিয়ে বৈঠকে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন ।তার মধ্যে ৪৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের ভারত – বাংলাদেশ সীমান্তে যে সমস্ত এলাকায় কাঁটাতার নেই সে সমস্ত এলাকায় জমি অধিগ্রহণ করে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে তেমনটাই সিদ্ধান্ত নেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী । আর এই ঘোষণা হওয়াতেই মালদা জেলার হবিবপুর বিধানসভার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের জোতকুবের এলাকার কৃষকরা রীতিমতো খুশি l

কৃষকদের একাংশের বক্তব্য, আগের তৃণমূল সরকার বহুবার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিছু জমি অধিগ্রহণ করেছিল। তার মধ্যে কিছু জন টাকাও পেয়েছে আবার অনেকেই টাকা পায়নি ।জমি অধিগ্রহণ করতে বারবারই আগের সরকার তেমন জোর দিচ্ছিল না। যদিও কৃষকরা দেশের সুরক্ষার স্বার্থে জমি দিতে প্রস্তুত ছিল। আজকে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হয়েছে রাজ্যে।বিজেপি সরকার এসেছে। সে ক্ষেত্রে বিজেপি সরকারের এই যে উদ্যোগ এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। অবিলম্বে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হোক ।আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত। আগেও ছিলাম ।এখনও রয়েছি। কাঁটাতার না থাকার ফলে বাংলাদেশি দুষ্কৃতীরা আমাদের জমির ফসল, পাম্প মেশিন সব চুরি করে নিয়ে চলে যেত। সে ক্ষেত্রে এই কাঁটাতার হয়ে গেলে আর বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার আর সীমান্তে হবে না ।পাশাপাশি আমরাও সুরক্ষিত থাকবো। আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত।

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

‘ওঁদের কখনও দলে জায়গা দেওয়া হবে না’, ‘নব্য বিজেপি’দের উদ্দেশ্যে কড়া বার্তা সজল ঘোষের

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ