দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ জল, কখন স্বাভাবিক?

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতা ও শহরতলীর বিস্তীর্ণ এলাকায় বন্ধ রয়েছে পানীয় জল পরিষেবা। গার্ডেনরিচ জলপ্রকল্পে রক্ষণাবেক্ষণের কাজের জন্য পানীয় জল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পৌরসভার পক্ষ থেকে আগেই জল বন্ধ থাকার কথা জানানো হয়েছিল। রবিবার থেকে ফের স্বাভাবিক হবে জল পরিষেবা।

শনিবার সকালে প্রতিদিনের মতো সকাল ৬টা থেকে জল আসলেও নটা পর্যন্ত জল ছিল। তারপরেই পূর্ব নির্দেশ মতো বন্ধ করে দেওয়া হয় জল পরিষেবা। প্রতিদিনের মতো দুপুরবেলা ও বিকেলে জল পাওয়া যাবে না শনিবার। কলকাতার কালীঘাট, রানিকুটি, গড়ফা, লালকা, গল্ফগ্রীন, বেহালা, দাসপাড়া, বাঁশদ্রোণী, গান্ধী ময়দান, পর্ণশ্রী মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক স্টেশনে জল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জল বন্ধ থাকার কারণে দক্ষিণ এবং পশ্চিম কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রভাব পড়েছে। সকালে জল পাওয়া গেলেও গার্ডেনরিচ যাদবপুর টালিগঞ্জ বেহালা জোকা বজবজ মহেশতলায় শনিবার দিনভর জল বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে ফের স্বাভাবিক হতে চলেছে জল পরিষেবা।

কলকাতায় যেমন আবাসনের সংখ্যা বাড়ছে, জনসংখ্যার নিরিখে পানীয় জলের চাহিদাও বাড়ছে। সেই কথা মাথায় রেখেই ভবিষ্যতের প্রয়োজন মেটাতে নতুন জল প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হবে বলে পুরসভা পক্ষ থেকে জানানো হয়েছে। জানা গিয়েছে গার্ডেনরিচ যাদবপুর টালিগঞ্জ কসবা বেহালা ঠাকুরপুকুর জোকাসহ মোট নটি বরো এলাকায় জলের সমস্যার সৃষ্টি হয়েছে। বরো ৮,৯,১০,১১,১২ তে আংশিক প্রভাব থাকলেও, ১৩,১৪,১৫ ও ১৬ তে জলের পরিষেবা সম্পূর্ণ বন্ধ। জল বন্ধ থাকার কারণে চরম সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে। পুরসভার পক্ষ থেকে আগাম জানিয়ে দেওয়া হয়েছিল।

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

মহারাষ্ট্রের রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী