ঈদে ছুটির কারণে শনিবারও হবে আর্থিক লেনদেন,বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার(২৭ মার্চ) হল হরিচাঁদ ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষ্যে রাজ্য দফতর গুলো ছুটি ঘোষণা করেছে।আগামীকাল শুক্রবার খোলা থাকবে রাজ্য সরকারের সব দফতর। কিন্তু শনি-রবিবারের ছুটির সঙ্গে সোম ও মঙ্গলবার ঈদ উৎসবের কারণে ছুটি দেওয়া হয়েছে।তাই অর্থবর্ষের যাবতীয় কাজ শেষ করতে শনিবারেও কাজ করতে হবে।এমনই বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকারের অর্থ দফতর।

ওই বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে,আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজ ২৯ মার্চ করতে হবে।এমনিতে অর্থবছরের শেষ দিন শনিবার, রবিবার পড়লে বিভিন্ন দফতরের অর্থ বিভাগগুলিকে অতিরিক্ত কাজ করতে হয়।আর্থিক লেনদেনের বিষয়টি অনলাইনে করার সুযোগও রাখা হচ্ছে। অনলাইনে ৩১ মার্চ রাত বারোটা পর্যন্ত এই আর্থিক লেনদেন সংক্রান্ত কাজকর্ম করা যাবে। তবে অফলাইন কাজের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে অর্থ দফতর। এক্ষেত্রে, শুক্রবার বিকেল চারটের মধ্যে আর্থিক সংক্রান্ত বিষয়ের যাবতীয় কাজকর্ম সেরে ফেলতে হবে।অর্থ দফতরের এক আধিকারিক জানাচ্ছেন, তাঁদের কাছে বিষয়টি একেবারেই নতুন নয়। এর আগেও এমন হয়েছে।

যেহেতু আগামী সোম ও মঙ্গলবার ইদ উৎসবের কারণে ছুটি রয়েছে, তাই নতুন অর্থবর্ষের কাজ শুরু হবে আগামী ২ এপ্রিল থেকে। অর্থ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ছুটির কারণে বেশ কিছু কাজে অসুবিধা হতে পারে। সেই কারণেই রাজ্য সরকারের তরফে শনিবার অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অফলাইনের ক্ষেত্রে বিষয়টি একটু সমস্যার হলেও, অনলাইনের ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়। তাই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিজেদের দায়িত্ব নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে বলেও বার্তা পাঠানো হয়েছে।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স