১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ে অবশেষে নিয়ন্ত্রণে হলদিয়া পেট্রোকেমিক্যালের ভয়াবহ আগুন, ব্যাহত ট্রেন চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দীর্ঘ প্রায় ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর নিয়ন্ত্রণে এল হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনের ভয়াবহ আগুন। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। টানা আগুনে পাইপলাইন ও আশপাশের এলাকা অত্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে। নতুন করে যাতে কোনও বিস্ফোরণ বা পাইপলাইন ফেটে যাওয়ার মতো বিপর্যয় না ঘটে, সেজন্য সতর্কতার সঙ্গে জল ঢেলে এলাকা ঠান্ডা করার কাজ চলছে। ঘটনাস্থলে এখনও মোতায়েন রয়েছে দমকলের একাধিক ইঞ্জিন, আধিকারিক ও কর্মীরা।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে আগুন লাগে। সেই সময় সেখানে কর্মরত ছিলেন একাধিক শ্রমিক। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ঘটনায় মোট ১৯ জন দগ্ধ হন। তাঁদের দ্রুত উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কয়েকজনকে তমলুক ও কলকাতার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগুনের ঘটনায় প্রাণ হারিয়েছেন মানু বিবি নামে এক মহিলা। জানা গিয়েছে, ভোরে ডিউটিতে যাওয়ার আগে রান্না করার সময় তিনি অগ্নিদগ্ধ হন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগুনের জেরে হলদিয়া পেট্রোকেমিক্যাল সংলগ্ন রেললাইনেও প্রভাব পড়ে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বুধবার সকাল থেকে হলদিয়া-হাওড়া লোকাল হাতিবেড়া স্টেশন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। হলদিয়া দুর্গাচক স্টেশন থেকেই ট্রেন ছাড়ছে। দূরপাল্লার ট্রেন চলাচলও প্রভাবিত হয়েছে।

আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনা! কোচিং সেন্টারের ছাদ ভেঙে ১৪ শিশুর মৃত্যু

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা এবং বিধায়ক প্রদীপ বিজলি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য চিরঞ্জীবপুর অডিটোরিয়ামে অস্থায়ী শিবিরের ব্যবস্থা করা হয়েছে। কী কারণে এই ভয়াবহ আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বজ্রপাত, শর্ট সার্কিট, নাকি তেল চুরির চেষ্টা-সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। হলদিয়া মহকুমা শাসকের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। তদন্তের রিপোর্টের পরই আগুন লাগার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে প্রশাসনের আশা।

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?