ইংলিশবাজারে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন, বেঁচে গেল গোটা পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংলিশ বাজার: ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবারে এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার(Englishbazar P.S.) নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের আনন্দিপুর এলাকায়। জানা গেছে ,ওই এলাকার বাসিন্দা তৃণমূল কর্মীর নাম আজিমুদ্দিন শেখ(Azimuddin Sk.)। গভীর রাতে কে বা কারা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।

যদিও অগ্নিসংযোগের পরপরই পরিবারের সদস্যরা টের পেয়ে যাওয়াই সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলেন। ফলে বড় কোন অঘটন ঘটাতে পারে নি। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে বলতে পারেননি তৃণমূল কর্মী আজিমুদ্দিন শেখ।

তবে এলাকাবাসীরা মনে করছেন রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে । ওই তৃণমূল কর্মীর সঙ্গে কারোর ব্যক্তিগত শত্রুতা আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের