পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল চণ্ডীতলা থানার পুলিশ। গ্রেফতার তিন যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ​পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল চণ্ডীতলা থানার পুলিশ। গ্রেফতার তিন যুবক। রবিবার (১২ জুলাই) সকালে হুগলির চণ্ডীতলা থানা এলাকার বনমালিপুর শ্মশানের কাছে সিঙ্গুর রোডে একটি বাইক ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনায় আহত তিন যুবকের থেকে একটি বেআইনি পিস্তল ও তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃতদের নাম সঞ্জিত দাস (২৯), সুরজিৎ দাস (৩০), কৃষ্ণেন্দু দাস ওরফে পল্টু (৩০)। এদের মধ্যে সঞ্জিত ও সুরজিৎ দুই ভাই, তাঁরা সিঙ্গুর থানার অন্তর্গত পাহালমপুর গজন্তলার বাসিন্দা। অপর অভিযুক্ত কৃষ্ণেন্দুর বাড়ি সিঙ্গুরেরই বারুইপাড়া বরোজপোটায়। 

পুলিশ সূত্রের খবর, রবিবার ভোর ৫.৫৫ মিনিট নাগাদ ওই সড়কপথে টহলদারিতে ছিলেন চণ্ডীতলা থানার এএসআই প্রদ্যুৎ গোস্বামীর নেতৃত্বে কনস্টেবল স্বপন পাল ও সুবীর মুর্মু। সকাল ৮:৩৫ মিনিট নাগাদ তাঁরা খবর পান, একটি টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিঙ্গুর রোডে দাঁড়িয়ে থাকা একটি কালো রঙের মোটর ভ্যানে ধাক্কা মেরেছে। মোটরসাইকেলে তিন যুবক ছিলেন। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। তখনই স্থানীয়দের নজরে আসে যে, আহত যুবকদের কাছে সন্দেহজনক আগ্নেয়াস্ত্র রয়েছে। ​খবর পেয়েই চণ্ডীতলা থানায় খবর দেয় তাঁরা। যুবকদের আটকে রাখে। ওসি বাপি হালদারের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ বনমালিপুর শ্মশানের কাছে গিয়ে পুলিশ ওই তিন যুবককে ঘিরে থাকা স্থানীয় ভিড় দেখতে পায়। পুলিশ তাঁদের নাম-পরিচয় জিজ্ঞাসা করলে তাঁরা এক এক সময় এক এক রকম বয়ান দিতে শুরু করে। কিন্তু যুবকদের কথায় অসঙ্গতি মেলায় পুলিশের সন্দেহ আরও গভীর হয়। এরপর পুলিশ তাঁদের দেহ তল্লাশির সিদ্ধান্ত নেয়। আইনি নিয়ম মেনে পুলিশ প্রথমে যুবকদের নিজেদের তল্লাশি করার প্রস্তাব দেয়, কিন্তু তাঁরা তা প্রত্যাখ্যান করে। স্থানীয় কোনও বাসিন্দাও তল্লাশির সময় সাক্ষী থাকতে রাজি হননি। 

এরপর এএসআই প্রদ্যুৎ গোস্বামী নিজেই অভিযুক্তদের তল্লাশি শুরু করেন। ​তল্লাশি চালাতেই কৃষ্ণেন্দু দাস ওরফে পল্টুর জামার নিচে কোমরের বাঁ দিক থেকে উদ্ধার হয় একটি দেশি লোহার তৈরি ‘আর্চারি’ (ARCHERY) সংস্থার ৩২ বোরের পিস্তল। সেটি ম্যাগাজিন-সহ সম্পূর্ণ সচল অবস্থায় ছিল এবং ম্যাগাজিনের ভেতরে একটি ৭.৬৫ এমএম তাজা কার্তুজ (যার গায়ে ‘K.F’ লেখা ছিল) লোড করা ছিল। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির সপক্ষে কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি ধৃতরা। এরপর পুলিশ ওই বেআইনি পিস্তল, কার্তুজ এবং দুর্ঘটনাকবলিত নীল রঙের অ্যাপাচি বাইক (WB 16BA 4252) ও মোটর বাইকটি বাজেয়াপ্ত করে এবং ওই তিন যুবককে গ্রেফতার করে। ​দুর্ঘটনার আড়ালে কোনও বড়সড় অপরাধমূলক ষড়যন্ত্র ছিল কি না, কিংবা ধৃতরা অস্ত্র নিয়ে কোনও ডাকাতি বা দুষ্কর্মের উদ্দেশ্যে যাচ্ছিল কি না, তা খতিয়ে দেখতে চণ্ডীতলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট