বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের মেনুতে মাছ-ভাত, উদ্যোক্তা প্রোটেম স্পিকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার বিধানসভায় বিজেপি বিধায়কদের মধ্যাহ্ন ভোজনে মেনুতে রাখা হল মাছ- ভাত। বাঙালিআনার ভরপুর ছোঁয়ায় প্রোটেম স্পিকার তাপস রায়(Tapas Roy) বিধায়কদের মধ্যাহ্নভোজে মাছ ভাতের আয়োজন করেন। তবে বিধানসভায় মাছ – ভাতের আয়োজন করার আগেও এই একই মেনুর আয়োজন করা হয়েছিল বিজেপির সল্টলেকের রাজ্য দফতরে। ৪মে ভোটের ফল ঘোষণা হওয়ার পর সেখানে ঢালাও মাছ – ভাত খাওয়ানো হয়। বারবার মেনুতে মাছ রেখে বিজেপি এই বার্তাই দিতে চায় গেরুয়া শিবির বঙ্গে মাছ-মাংসের বিরোধী নয়। পূর্ববর্তী শাসক দল তৃণমূল বারবার সরব হয়েছিল যে বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে বাঙ্গালীদের অস্মিতা ধ্বংস হয়ে যাবে।

রাজ্যে মাছ, মাংস খাওয়া বন্ধ করে দেবে পদ্ম শিবির। কিন্তু তৃণমূলের সেই দাবি একেবারে মিথ্যে তা প্রমাণ করতে বিজেপি বারবার মাছ – ভাতের আয়োজন করছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও(PM Narendra Modi) ভোটের প্রচারে এসে মাছের প্রসঙ্গ তুলেছিলেন। বিজেপির বিরুদ্ধে পূর্বতন শাসক দল যে মাছ বিরোধী তকমা জুড়ে দিয়েছিল ক্ষমতায় আসার পর সেই মাছ ভাতের আয়োজন করে বিজেপি বুঝিয়ে দিতে চায় যে তারা কখনোই মাছের বা মাংসের বিরোধী না ।

তাই ভোটে জেতার পর সল্টলেকে(Saltlake) দলের রাজ্য দফতরে ঢালাও মাছ ভাত খাওয়ানোর আয়োজন করা হয়। এবার সেই মাছ – ভাত এবং বাঙালিয়ানা পৌঁছে গেল বিধানসভাতেও। গেরুয়া শিবিরের শাসনকালে বাঙালি যে মাছ ভাতেই থাকবে বঙ্গে,বুধবার মুচকি হেসে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রোটেম স্পিকার তাপস রায়। বুধবার শপথ অনুষ্ঠান চলাকালীন মধ্যাহ্ন ভোজনের বিরতিতে তাই বিধানসভায় বাঙালিয়ানার ছোঁয়ায় মাছ- ভাত জমিয়ে উপভোগ করেছেন বিজেপির বিধায়করা।

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০