মন্ত্রীর সামনে কার ধরে ক্ষমা চাইলেও রেহাই নেই, গুমায় গ্রেফতার রেশন ডিলার

সোমবার (১৩ জুলাই) রেশন বণ্টনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আচমকাই উত্তর ২৪ পরগনার গুমায় হানা দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার রেশন ডিলার শ্যামল সাহা। সোমবার (১৩ জুলাই) রেশন বণ্টনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আচমকাই উত্তর ২৪ পরগনার গুমায় হানা দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। খাদ্য দফতরের আধিকারিকদের নিয়ে তিনি সরাসরি পৌঁছে যান অভিযুক্ত রেশন ডিলার শ্যামল সাহার গোডাউনে। সেখানে গিয়ে ওই রেশন ডিলারকে একের পর এক প্রশ্ন করেন খাদ্যমন্ত্রী। এরপরেই তাঁর জবানবন্দিতে একাধিক বিস্ফোরক তথ্য পান তিনি। রেশন বন্টনে অনিয়মের অভিযোগে তীব্র ভর্ৎসনা করেন। এরপর তাঁকে গ্রেফতার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রেশনের সামগ্রী গোডাউনে এসে পৌঁছলেও তা সাধারণ উপভোক্তাদের মধ্যে বিতরণ করা হত না। বাড়ি বাড়ি গিয়ে গ্রাহকদের বায়োমেট্রিক (হাতের ছাপ) সংগ্রহ করা হলেও পরে জানানো হত, এখনও রেশনের পণ্যসামগ্রী আসেনি। ফলে বহু মানুষ ভোর থেকে লাইনে দাঁড়িয়েও খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য হতেন। এদিন খাদ্যমন্ত্রী শ্যামলের গোডাউনে আচমকা হানা দিলে তাঁর সামনেই বহু উপভোক্তা নিজেদের ক্ষোভ উগরে দেন, কেউ কেউ কান্নায়ও ভেঙে পড়েন। দীর্ঘদিন ধরে চলা এই পরিস্থিতির অভিযোগ পাওয়ার পরেই আজ খাদ্য মন্ত্রী আকস্মিক পরিদর্শনে যান শ্যামলের গোডাউনে। সেখানে বিপুল পরিমাণ রেশনের বস্তা মজুত দেখতে পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তবে জেরায় সবটা পরিষ্কার হয়ে গেলে অভিযুক্ত ডিলার শ্যামল সাহা কান ধরে ক্ষমা চান মন্ত্রীর কাছে। তিনি ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলেও আশ্বাস দেন।

কিন্তু খাদ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আগে অন্যায়ের শাস্তি ভোগ করুন, তারপর অন্য কথা হবে। খাদ্যমন্ত্রীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ধরনের অনিয়ম চলছিল। তবে বর্তমান সরকার আর এগুলো বরদাস্ত করবে না। জানানো হয়েছে, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে রেশন ডিলারের লাইসেন্সও বাতিল করা হবে। ঘটনায় পুলিশ অভিযুক্ত রেশন ডিলার শ্যামল সাহাকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রীর এই আচমকা হানাকে কেন্দ্র করে গুমা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ