কুলতলিতে ফের বাঘের আতঙ্ক, পায়ের ছাপ দুটি ‘রয়্যাল বেঙ্গল’র দাবি স্থানীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কুলতলির মৈপীঠে ফের বাঘের আতঙ্ক। রবিবার সকালে নদী তীরবর্তী এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকাবাসীরা। সেই পায়ের ছাপ দেখে ঠাকুরান নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে ঢুকে পড়েছে দু’টি ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ বলে দাবি করেন স্থানীয়রা। ইতিমধ্যেই এই খবর দেওয়া হয়েছে বন দফতরে।

লোকালয় সংলগ্ন এলাকায় বার বার বাঘ চলে আসায় আতঙ্কের ছায়া গোটা এলাকা জুড়ে। জঙ্গলের পাশেই তাদের বসবাস। এলাকাবাসীদের দাবি, পেটের দায়ে তাদের জঙ্গলেও যেতে হয়। এলাকার বাসিন্দাদের একাংশ জঙ্গল সংলগ্ন গোটা লোকালয় জাল দিয়ে ঘিরে ফেলার দাবি জানাচ্ছেন। এ ছাড়া নদীবাঁধ সংলগ্ন রাস্তায় যাতে আলো লাগানো হয়, তারও দাবি জানিয়েছেন তারা। দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগীয় বন আধিকারিক (ডিএফও) নিশা গোস্বামী বলেন, “ইতিমধ্যেই প্রায় এক কিলোমিটার জায়গা ঘেরা হয়েছে। বাঘ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত পল্লি ও কিশোরীমোহনপুর এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে বাঘের খোঁজ শুরু করেছিলেন গ্রামবাসীরা। পরে বনকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। পায়ের ছাপ অনুসরণ করে নদীবাঁধ সংলগ্ন বনসৃজন প্রকল্পের বাদাবনে ঢুকতেই শোনা যায় গর্জন। গ্রামবাসীদের একাংশ জানান, মৃত একটি গবাদি পশুকে নদীর পারে ফেলা হয়েছিল। সম্ভবত সেই ‘টানেই’ বাঘ খাঁড়ি টপকে গ্রাম সংলগ্ন এলাকায় আসে। পায়ের ছাপ দেখে বোঝা যায় গত ৮ তারিখ ভোরে বাঘ ফিরে যায় জঙ্গলে।

 গত বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে মাকড়ি নদীর পারে ম্যানগ্রোভের ঝোপে ফের দেখা যায় বাঘের পায়ের ছাপ। স্থানীয়দের একাংশের দাবি , রাতে আবার আজমলমারির জঙ্গল থেকে নদী পেরিয়ে গ্রাম লাগোয়া বাদাবনে ঢুকে পড়েছে বাঘ। শ্রীকান্ত পল্লি-কিশোরীমোহনপুর এলাকার পর বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার উত্তরে বৈকুণ্ঠপুর পঞ্চায়েতেরই নগেনাবাদে।

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর