দিঘা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিঘায় মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার দিঘা থেকে ফেরার পথে প্রাইভেট গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতে প্রাণ হারালেন চারজন এবং আহত হয়েছেন একজন। এদিন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে দিঘা নন্দকুমার জাতীয় সড়কে। স্বাভাবিক ভাবেই এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে তিন বন্ধুরা  মিলে বাইকে করে খড়িপুকুরয়া বাস স্টপেজের কাছে আসছিল। আর সেইসময় পর্যটকদের প্রাইভেট গাড়ি সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে প্রাণ হারান বাইকে থাকা তিন বন্ধু। জানা  গিয়েছে, এদিনের দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন কোয়েল সিং নামে একজন মহিলা। নিহত তিন বন্ধুদের মধ্যে রয়েছেন- বিশ্বজিৎ মণ্ডল, শুভঙ্কর জানা, অতনু মণ্ডল।

উল্লেখ্য, এদিনের দুর্ঘটনায় নিহতরা ছিলেন কাঁথি থানার ঘোড়াঘাটা গ্রামে বাসিন্দা।  আচমকাই  তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।  ইতিমধ্যেই নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় মারিষদা থানার বিশাল পুলিশ বাহিনী। গাড়ি ও বাইক আরোহীদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী করে এদিনের দুর্ঘটনাটি ঘটল তা এখন জানা যায়নি।এদিনের ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী