পিঠে গাঁজা নিয়ে নদী সাঁতরে বাংলাদেশের যাওয়ার পথে ধরা পড়ল পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন: পিঠে গাঁজা নিয়ে সুন্দরবনের নদী সাঁতরে পার হয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে মাঝ নদীতে বিএসএফের(BSF) জালে বাংলাদেশি গাঁজা পাচারকারী। বসিরহাটের হেমনগর কোস্টাল থানার (Hemnagar Costal P.S.)ঘুমটি এলাকার কালিন্দী নদীর একেবারে মাঝখান থেকে এই পাচারকারীকে পাকড়াও করে বিএসএফ। পরে তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিন্দী নদীর (Kalindi River)একদিকে ভারতের ঘুমটি গ্রাম, অন্যদিকে ওপারে বাংলাদেশের শ্যামনগর এলাকা। মঙ্গলবার ভোররাতে বিএসএফের ৭৭ নাম্বার ব্যাটেলিয়নের জওয়ানরা কালিন্দী নদীতে স্পিড বোটে টহল দিচ্ছিলেন।

সেই সময় তারা লক্ষ্য করে এক ব‍্যক্তি পিঠে বস্তা নিয়ে সাঁতরে নদী পার হয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে। সেই সময় তাকে আটকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় পাঁচ কেজি গাঁজা। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। জেরায় সে স্বীকার করে নেয় এই গাঁজা গুলি সে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গাঁজা সহ ওই পাচারকারীকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃতের নাম হাফিজুর মোল্লা(Hafijur Molla)।

সে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার(Shyamnagar P.S.) মানিকপুর এলাকার বাসিন্দা। ধৃতকে মঙ্গলবার বারাসত জেলা আদালতে পেশ করা হয়। এর সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে হেমনগর থানার পুলিশ ও বিএসএফ। কতদিন ধরে সে এই গাঁজা পাচার করছে তা পুলিশ খতিয়ে দেখছে। তার সঙ্গে আর কারা রয়েছে এই চক্রে তা খতিয়ে দেখা হচ্ছে।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি