ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বালিবোঝাই গাড়ির যাতায়াতে নষ্ট হচ্ছে রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: বালিবোঝাই গাড়ির যাতায়াতে নষ্ট হচ্ছে রাস্তা। বাড়ছে পথ দূঘটনা । চরম সমস্যায় পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকরা। ঝাড়গ্রামের(Jhargram) গোপীবল্লভপুর দুই ব্লকের বালিয়া থেকে রান্টুয়া পর্যন্ত প্রায় পাঁচ কিমি দীর্ঘ রাস্তাটি বালিবোঝাই গাড়ির চলাচলে নষ্ট হতে বসেছে বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে বালিয়া,নোটা,বাজনাগুড়ি প্রভৃতি গ্রামের কয়েক হাজার লোকজন চলাচল করেন। এই রাস্তাটির তাঁদের চলাচলের একমাত্র উপায়। গ্রামবাসীর অভিযোগ, কাছেই বয়ে গিয়েছে সুবর্ণরেখা নদী(Subarnarekha River)। নদীর বেশ কয়েকটি খাদান থেকে বালি তুলে ভারী গাড়িগুলি এই পথেই চলাচল করছে। ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে পিচ রাস্তার। এলাকার বাসিন্দারা আরোও জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় রাস্তার মধ্যে তৈরি হয়েছে ছোট বড় গর্ত।

প্রধানমন্ত্রী সড়ক যোজনায় কোটি টাকা ব্যয়ে রাস্তাটির সংস্কার করা হয়। এখন বালিবোঝাই গাড়ির চাপে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ কাজে হাসপাতাল থেকে শুরু করে অফিস, কলেজে গেলে ও ওই রাস্তাটা একমাত্র ভরসা। তাই স্থানীয়রা সকলে চাইছেন, বালির গাড়ি অন্য রাস্তা দিয়ে চলাচল করুক।’ কবে হবে রাস্তা মেরামতের কাজ সেদিকেই তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা।

কী কারণে বিষ খেলেন রেখা পাত্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ