গোপালনগরে শনিবার সন্ধ্যায় বৃদ্ধের গলায় ছুরির কোপ

Share:

নিজস্ব প্রতিনিধি,গোপালনগর: গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপের আঘাত লাগা গুরুতর আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এল পুলিশ। শনিবার সন্ধ্যা প্রায় ছ’ টা নাগাদ গোপালনগর থানার গোপালনগর স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। জানা গিয়েছে, বৃদ্ধের নাম স্বপন বৈদ্য (৬০)। বাড়ি গোপালনগর থানার স্টেশন পাড়া এলাকায়। গোপালনগর স্টেশনের(Gopalnagar Station) পাশে দীর্ঘদিন ধরে তার একটি সাইকেল ও একটি চায়ের দোকান রয়েছে। এদিন সন্ধ্যায় স্থানীয় কয়েকজন দেখেন বৃদ্ধ অন্ধকারের মধ্যে পড়ে আছে।

তার গলায় ক্ষত চিন্হ রয়েছে রক্তে ভেসে যাচ্ছে। এরপর স্থানীয় ও পরিবার সদস্যরা তাকে উদ্ধার করে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ওই বৃদ্ধর কোন পুরনো শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঐ বৃদ্ধর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ইদানিং সে খুব ভীত ছিল। কেন একজন ভিডিও বৃদ্ধ মানুষকে সন্ধ্যাবেলা এই আক্রমণ করা হল তা জানতে পুলিশ তদন্ত করছে জোর কদমে। এদিকে,বাগদায় পুলিশের জালে ১১জন বাংলাদেশি(Bangladesi) ।

জানা গেছে,বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে অনুপ্রবেশের ঘটনা ক্রমই বাড়ছে বাগদার সীমান্ত দিয়ে। শুক্রবার তিন বাংলাদেশী সহ দুই ভারতীয় দালালকে গ্রেফতার করে পুলিশ বনগাঁর আদালতে পাঠিয়েছিল। শনিবার ফের বাগদার বিভিন্ন এলাকা থেকে ১১জন বাংলাদেশিকে গ্রেফতার করে আদালতে পাঠায়। দালালের মাধ্যমে অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে চলে আসছে এমনি অভিযোগ উঠছে বার বার। তবে পুলিশের তৎপরতায় সেই সমস্ত কিছুই ভেস্তে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে ১১জনকে বাগদার(Bagda) জিয়ালা মোড় , হেলেঞ্চা বাজার ও বানেশ্বরপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম হৃদয় চৈতন্য , আবির চন্দ্র মৃধা , লিপি রানী মৃধা , পপি আখতার , আব্দুর রহিম , শ্যামল সরকার , মোয়াজেম শেখ , মোহাম্মদ ইউসুফ , সঞ্জিত বিশ্বাস , বাপ্পা সেন , নীরব বিশ্বাস। শনিবার ধৃতদের বনগাঁ মহাকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার (Bagda P.S.)পুলিশ।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি