প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি ত্রাণ সামগ্রী মজুদের অভিযোগ ঘিরে হুগলির ধনিয়াখালীতে তীব্র চাঞ্চল্য। তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের সঙ্গে যুক্ত একটি টিচার্স ট্রেনিং কলেজে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে ত্রিপল, সাবান, ডাস্টবিন-সহ বিভিন্ন সরকারি সামগ্রী, পাশাপাশি রড, লাঠি ও সাদা থান কাপড়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে গত কাল রাতে কোটালপুর বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ থেকে মজুদ করে রাখা সরকারি ত্রাণ সামগ্রী সরিয়ে ফেলা হচ্ছিল রাতের অন্ধকারে। সেই সময় স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলেন। খবর দেওয়া হয় ধনিয়াখালী থানায়। পুলিশ এসে ওই কলেজের স্টোর রুম থেকে উদ্ধার করে ত্রিপল, ডাস্টবিন, সাবান, ইলেকট্রিক সরঞ্জাম এমনকি উদ্ধার হয় লাঠি রড এবং সাদা থানা কাপড়। এর পরই কলেজটি সিল করে দেয় পুলিশ। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পলাতক তারকেশ্বর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান তারকেশ্বরের বিধায়ক সন্তু পান।

আরও পড়ুন: শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, সরাকরি সামগ্রী লুঠ করে কলেজে মজুত করে রাখতেন প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংরায়। শুধু তাই নয় তোলাবাজি, সরকারি প্রকল্প থেকে কাটমানি খেতেন তিনি। অন্যদিকে কলেজের পাশে থাকা একটি ক্লাবে বিধায়ক কার্যালয় ছিল সেই ক্লাব ও চালাতেন রামেন্দু সিংরায়। ক্লাবটিও শিল করে দেয় পুলিশ। কলেজ ও ক্লাবে শীল করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ধনিয়াখালী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে রামেন্দু সিংরায় সহ বেশ কয়েক জন তৃণমূল নেতার নামে অভিযোগ দায়ের হয়েছে থানায়।

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের