পশ্চিমবঙ্গের ভোটার হতে চান না রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজভবনে এল না SIR ফর্ম

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে বাংলায় হাতে খড়ি দিয়েছিলেন সিভি আনন্দ বোস। নিজের নামে বাঙালি ছোঁয়া থাকায় বলেছিলেন তিনি খুব তাড়াতাড়ি রপ্ত করবেন বাংলা ভাষা। ঝকঝকে বাংলা বলবেন। ঝকঝকে বাংলা লিখবেন। কিন্তু সেই রাজ্যপাল পশ্চিমবঙ্গের ভোটার হতে চান না। রাজ্যের প্রথম নাগরিক হিসেবে তিনি অনিচ্ছা প্রকাশ করেছেন এমনটাই বলছে নির্বাচন কমিশনের একটি সূত্র। গোটা রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া চলছে। ফর্ম দেওয়ার পর তা সংগ্রহ করে তার যাবতীয় তথ্য মোবাইল এর মাধ্যমে বিএলও’রা(BLO) আপলোড করছেন কমিশনের নির্দিষ্ট অ্যাপে। কিন্তু রাজভবনে কোন এসআইআর(SIR) ফর্ম পৌঁছয়নি। কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এই রাজ্যের নাগরিক নন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি কেরলের ভোটার। সেখানকার কোট্টায়াম জেলায় ভোটার হয়ে তিনি থাকবেন, এমনটাই জানা গিয়েছে।

সাধারণত নিয়ম অনুযায়ী রাজ্যপাল(Govonor) হলেন রাজ্যের প্রথম নাগরিক। তিনি যদি কোন রাজ্যের রাজ্যপাল পদে বসেন তিনি ইচ্ছা প্রকাশ করলে সেই রাজ্যের তিনি ভোটার হতে পারেন। এক্ষেত্রে রাজভবন থেকে আবেদন জানালেই সেই প্রক্রিয়া করা হয়। কিন্তু পূর্ববর্তী রাজ্যপাল জগদীভ ধনখড় পশ্চিমবঙ্গের ভোটার হলেও এবং এ রাজ্যে ভোট দিলেও বর্তমান রাজ্যপাল বঙ্গের নাগরিক হতে চাননি বলে রাজভবন সূত্রে খবর। তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে এসআইআর ফর্ম পাঠানো হয়নি। ২০২২ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে বসেন সিভি আনন্দ বোস(C V Anand Bose)। তিনি জানিয়েছিলেন নেতাজী সুভাষচন্দ্র বোস তার নায়ক।

রাজ্যপাল পদে বসে তিনি বাংলা শিখবার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। ২০২৩ সালের জানুয়ারি মাসে রাজভবনের ইস্ট লনে সরস্বতী পূজার দিন রাজ্যপাল হাতে খড়ি দিয়েছিলেন। একজন খুদের হাত ধরে তিনি বাংলা অক্ষর লিখেছিলেন। এরপর তিনি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বলেছিলেন, তিনি বাংলা ভাষা ভালবাসেন। বাংলা সুন্দর ভাষা ।তিনি বাংলা ভাষা শিখবেন। তিনি বাংলার মানুষকে ভালবাসেন। নেতাজী সুভাষচন্দ্র বসু তার নায়ক। জয় বাংলা জয় হিন্দ। তারপর প্রায় তিন বছর হতে চলল। কিন্তু এখন নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, বর্তমান রাজ্যপাল তিনি এ রাজ্যের ভোটার হতে চান নি। তাই তার কেরলের ভোটার লিস্টে নাম থাকছে যথারীতি।

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফ্টেন্য়ান্ট জেনারেল ধিরাজ শেঠ

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার

শনি রাতে নিউইয়র্কে মহাকাব্যিক লড়াই, মরক্কোর মুখোমুখি ব্রাজিল

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা

চাটনি-রুটি খেয়ে কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফিফা বিশ্বকাপের মঞ্চে কেটি পেরিকে পাত্তাই দিল না খুদে, ভাইরাল ভিডিও

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?

ধুন্ধুমার নৈহাটি থানা চত্বর, পুরসভার চেয়ারম্যানের ছেলেকে চড় -ঘুষি- লাথি, ছোড়া হল ডিম

মেট্রো লাইনের উপর উঠল বিড়াল, ক্ষুদ্র প্রাণীর ক্ষমতা দেখল নিত্যযাত্রীরা