এই মুহূর্তে




হাবড়াতে বাংলাদেশি নাবালিকাকে বিয়ে করে নিয়ে এসে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: বাংলাদেশি নাবালিকাকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার এক যুবক। পুলিশ জানিয়েছে ধৃত বিশ্বজিৎ বাগচি, হাবড়ার(Habra) টুনিঘাটার বাসিন্দা। সম্প্রতি বাংলাদেশ থেকে বছর ষোলোর একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে বিশ্বজিৎ। নাবালিকার এদেশে আসার কোন বৈধ কাগজপত্র নেই। চাইল্ড লাইনের তরফে এমনই অভিযোগ পেয়ে বিশ্বজিৎকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে।ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন করে মঙ্গলবার পেশ করা হয় হয় বারাসত আদালতে।

ধৃত বিশ্বজিৎ(Biswajit) দাবি করেন সে ওই নাবালিকাকে বাংলাদেশে বিবাহ করেছিল। তবে তার বয়স যে ১৬’র নিচে তা সে জানতো না। বিশ্বজিৎ দাবি করেন ,সে পাসপোর্ট এর মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। তার নাবালিকা স্ত্রী সীমান্ত দিয়ে চোরা পথে এই দেশে প্রবেশ করে ধরা পড়েছে। তবে কোন সীমান্ত দিয়ে কোন চোরা পথে তার স্ত্রী এদেশে এসেছে তা তার নাকি জানা নেই। পুলিশ তদন্তের স্বার্থে বিশ্বজিৎকে হেফাজতে নিয়েছে। এসআইআর(SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে সীমান্তে চলছে কড়া নজরদারি। সেই পরিস্থিতিতে বাংলাদেশে গিয়ে নাবালিকাকে বিয়ে করে চোরা পথে তাকে এদেশে নিয়ে আসার ঘটনায় ফের শোরগোল পড়েছে সীমান্তে।

একদিকে যখন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ওপার বাংলায় ফিরে যাওয়ার জন্য প্রতিদিন ভিড় জমাচ্ছে সীমান্তে, সেই সময় বাংলাদেশি নাবালিকার বিয়ে করে ভারতীয়কে চোরাপথে এদেশে প্রবেশের ঘটনা নতুন করে ভাবাচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষীদের। ধৃত বিশ্বজিৎকে আদালতে পেশ করার সময় সাংবাদিকরা প্রশ্ন করেন এসআইআর প্রক্রিয়া যে ভারতে চলছে তা কি তিনি জানতেন না ?তার কিন্তু কোন সদুত্তর মেলেনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভাগীরথীর জলে পড়ে গিয়েছিল টাকা, তুলতে গিয়ে পা ফসকে তলিয়ে গেলেন বৃদ্ধ

ফিক্সড ডিপোজিটের নামে কোটি টাকার প্রতারণা, বিক্ষোভে সামিল ৪০০-র বেশি গ্রাহক

প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর

পুরুলিয়ায় ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা, দক্ষিণের ৮টি জেলায় দ্রুত নামবে পারদ

এসআইআরে ভুল তথ্য দিলে সাত বছরের জেলের ঘানি টানানোর হুমকি নির্বাচন কমিশন

শহরে ফিরেই অসুস্থ গায়ক নচিকেতাকে দেখতে হাসপাতালে মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ