হাবড়ার কুমড়ো কাশিপুরে টর্নেডোর তাণ্ডব , ব্যাপক ক্ষয়ক্ষতি

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: মাত্র১০ মিনিটের টর্নেডোতে ওলটপালট করে দিল সবকিছু। উপড়ে পড়ল একাধিক গাছ। উড়ে গেল একাধিক দোকান ও বাড়ির টিনের চাল। ঘটনাটি ঘটেছে হাবড়ার(Habra) কাশিপুর এলাকায়। শুক্রবার দুপুর বারোটা নাগাদ হঠাৎ দমকা হাওয়ায় এই ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। কালো মেঘের সঙ্গে দ্রুতগতিতে আসা ঝড় কাশিপুর এলাকায় স্থানীয় পঞ্চায়েত সহ তার পার্শ্ববর্তী বেশ কিছু জায়গায় তাণ্ডব চালায়।

উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার কুমড়ো কাশিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুপুর বারোটা নাগাদ আচমকা ১০ মিনিটের টর্নেডো ঝড়ে লন্ডোভন্ড গোটা গ্রাম। স্থানীয় গ্রামবাসীদের বিবরণে জানা যায় দুপুর ১২ টা নাগাদ কাশিপুর শ্মশান সংলগ্ন কৃষিজমি এলাকা থেকে আচমকা একটা দমকা হওয়ার সূত্রপাত হয়। তারপরই গোটা এলাকা তছ নছ হয়ে যায়। গাছ পালা ভেঙে পড়ে, উপরে যায় বিদ্যুতের খুঁটি, কাঁচ বাড়ীর টিনের চাল উড়ে যায়। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এর ফলে। মাঠে কর্মরত কৃষকরা(Farmers) প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।স্থানীয় মানুষজন যারা মাঠে কাজ করছিলেন তারা ভয় পেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করেন।

কেউ কিছু বুঝে ওঠার আগেই স্থানীয় পঞ্চায়েতের সামনে একটি আম গাছ উড়মড় করে ভেঙে পড়ে, শুধু তাই নয় মাঠপাড়া এলাকায় একাধিক দোকান ঘরের ও বাড়ির চাল খোলা মাঠের আকাশে উড়তে শুরু করে। চারদিকে শো শো শব্দে দ্রুত গতিতে হাওয়া বইতে থাকে। অনেকেই ভয় পেয়ে কাছাকাছি কোন দোকানঘর বা বাড়ির তলায় আশ্রয় নেয়। মাত্র ১০ মিনিটে ঝড়টি(Cyclone) তাণ্ডব দেখিয়ে কাশিপুর এলাকার কোনাকুনি হয়ে চলে যায়। এমনিতেই রাত থেকে শুরু হয়েছিল বৃষ্টি। তারমধ্যে শুক্রবার দুপুর বারোটা নাগাদ এই আকারে ঝড় আঘাত আনলো হাবড়ার কাশিপুরের বিস্তীর্ণ এলাকায়। এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল চোখের নিমেষে সেখানে। দুপুর পর্যন্ত এই ঝড়ের দরুন হতাহতের কোন খবর নেই। তবে বহু গরিব মানুষের দোকান ও বাড়ির চাল উড়ে যাওয়ায় তাদের আশ্রয়স্থল এখন খোলা আকাশের নিচে।

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন