হাবড়া হাসপাতাল চত্বরে মদ্যপ গাড়ি চালকের ধাক্কায় আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে তাণ্ডব খোদ হাসপাতাল চত্বরে।আহতের সংখ্যা একাধিক। শনিবার সন্ধ্যায় আতঙ্কের পরিবেশ হাসপাতাল চত্বরে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া হাসপাতাল(Habra Hospital) চত্বরে। জানা যায়, হাবড়ার নগরউখড়া এলাকা থেকে এদিন রোগী নিয়ে হাবড়া হাসপাতালে এসেছিল এই গাড়িটি।রোগী নামিয়ে দিয়ে হাসপাতাল চত্বরেই যখন গাড়িটি ঘোরাচ্ছিল তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অ্যাম্বুলেন্স সজোরে ধাক্কা মারে।

এরপরে একে একে দুটি বড় বড় লোহার বেঞ্চে ধাক্কা মেরে রোগীর আত্মীয়রা যেখানে বসেছিলেন সেখানে ছুটে যায় গাড়িটি। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন।মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে হাবড়া হাসপাতাল চত্বরে। এরপরে ঘটনাস্থলে পুলিশ এসে হাবড়া নগরউখড়ার বাসিন্দা রাকেশ ঘোষ নামে এই মদ্যপ গাড়ির চালককে আটক করে এবং গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। যারা এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের প্রত্যেককে হাবড়া হাসপাতালে চিকিৎসা করানো হয়। হাসপাতাল চত্বরে থাকা সিসিটিভি(CCTV) ফুটেজও পুলিশ এই ঘটনার তদন্তে সংগ্রহ করেছে।

অন্যদিকে, হাইস্কুলের পানীয় জলের ট্যাংকে পচা কুকুর বাচ্চা উদ্ধার। ফলে ব্যাপক আতঙ্ক এলাকা জুড়ে। ঘটনাটি গোপীবল্লভপুর(Gopiballavpur) দু- নম্বর ব্লকের আমদাপাল জুনিয়র হাইস্কুলে। এদিন এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ এলাকার অভিভাবকরা। অভিভাবক ও এলাকাবাসীদের অভিযোগ গত ২ দিন আগে জলের ট্যাংকে কে বা কারা কুকুর মরা বাচ্ছা ফেলে যায় এবং সেই জল পান করে পড়ুয়ারা, আর ঠিক সেই সময় সেই জল থেকে পচা গন্ধ ছড়াতেই ট্যাঙ্ক(Tank) খুলে দেখতেই চক্ষু চড়ক গাছ।

শেষমেশ স্কুলের পড়ুয়ারা সেই কুকুরকে উদ্ধার করে। যার ফলে ক্ষুব্ধ এলাকাবাসি, দাবি স্কুলে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা রাতের অন্ধকারে বসে সমাজ বিরোধিদের আখড়া। গতকাল পড়ুয়ারা যদি কুকুর উদ্ধার করতে গিয়ে কোনো বিপদ ঘটত তার দায় ভার কে নেবে? হুস নেই স্কুল কর্তৃপক্ষের। এলাকাবাসীর দাবি এই স্কুলে বাউন্ডারির অর্থাৎ প্রাচীর দেওয়াল ব্যবস্থা করা হোক, লাইটের ব্যবস্থা করা হোক ,না হলে রাত্রে এখানে সিভিক দেওয়া হোক বলে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ