মহারাষ্ট্রে পুলিশের হাতে নির্যাতিত বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি:বাংলা কথা বলার অপরাধে বাংলাদেশী বলে তুলে নিয়ে গেছিল মহারাষ্ট্র পুলিশ। দুমাস আগে চার দিন আটকে রেখে মহারাষ্ট্র পুলিশ অত্যাচার করে এবং খেতে না দেওয়ার অভিযোগ ছিল ।পরবর্তীতে ফিরে আসেন হাবড়াতে। এরপর হাবড়াতে(Habra) ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন গোলাম মন্ডল(Golam Mandal)। ভর্তি করা হয় হাবড়া হাসপাতালে। পরবর্তীতে কিছুটা সুস্থ হলেও ফের অসুস্থ হয়ে পড়েন এবং রবিবার রাতে তার মৃত্যু হয় বারাসত হাসপাতালে(Barasat Hospital) ।বাঙালীদের ওপর অত্যাচার নিয়ে এর আগে প্রেসক্লাবে তিনি অসুস্থ অবস্থায় প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর(Ex Minister Purnendu Basu) পাশে বসে সরব হয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে।

গোলাম মণ্ডলের সাত মাস আগে তার স্ত্রী মারা গেছে। এক ছেলে এক মেয়ে রয়েছেন। কিভাবে চলবে তাদের কিছু ভেবে পাচ্ছে না তারা কিছু ভেবে পাচ্ছে না তারা কি করবেন। অসহায় পরিযায়ী শ্রমিকের ছেলে মেয়ের সামনে নেমে এসেছে চরম অন্ধকার। বাংলায় কথা বলার জন্য এবং বাঙালি বলে বিজেপি অধ্যুষিত রাজ্যগুলোতে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। আটকে রেখে মারধর কিংবা নানাভাবে হেনস্থা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের।

অনেকেই ভয়ে পালিয়ে আসছেন রাজ্যে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার বার্তা দিয়েছেন। তাদের জন্য মাসিক আর্থিক অনুদান চালু করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের সাহায্যে পশ্চিমবঙ্গ সরকার ‘ প্রকল্প চালু করেছে। পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তারা নির্দিষ্ট ফোটালে নাম এবং তথ্য লিপিবদ্ধ করলে তাদের স্বাস্থ্য সাথী কার্ড থেকে শুরু করে তাদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি সমস্ত রকম ব্যবস্থা করবে রাজ্য বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।দেশ বাঁচাও গণমঞ্চের পাঁচ জন সদস্য মৃত পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডল এর বাড়িতে যান।পাঁচজনের সদস্যরা হলেন সৈকত মিত্র ,বাসুদেব ঘটক, সুসান রায়, রাহুল চক্রবর্তী ও সুমন ভট্টাচার্য।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটি টাকায় বিক্রি হল ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর