হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাবড়া: হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এবার সরাসরি সরব হলেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে(CM Suvendu Adhikari) হাবড়া হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস(Super Vivekananda Biswas) সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হবে এমনটাও হাসপাতাল সুপারকে জানিয়ে দিলেন হাবড়ার বিজেপি বিধায়ক।রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল পরিবর্তন করতে হবে। ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের জন্য অর্থ অনুমোদন করা হয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে সরব হয়েছেন। দীর্ঘদিন ধরে হাবড়া হাসপাতালে দ্বিতীয় একটি গেট বন্ধ ছিল।

ফলে বিপাকে পড়েছে রোগী থেকে শুরু করে আত্মীয় পরিজন।সোমবার বিধায়কের উপস্থিতিতে গেটটি খুলে দেওয়া হয়। হাসপাতালে সুপারের ঘনিষ্ঠ ব্যক্তির অ্যাম্বুলেন্স অধিক টাকা নিয়ে ভাড়া দেওয়া এবং তার আরও এক ঘনিষ্ঠ ব্যক্তির দ্বারা রোগীদের রক্ত সংগ্রহ করে দেওয়ার চক্র অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন বিজেপি বিধায়ক। অন্যদিকে, হাসপাতালের দুই অস্থায়ী কর্মীর বিরুদ্ধেও একাধিক অভিযোগ থাকার কারণে তাদেরকে আপাতত ছুটিতে পাঠানোর জন্য হাসপাতাল সুপারকে জানান বিধায়ক।

রোগীর পরিষেবার সাথে কোন রকম আপোস করা যাবে না।দীর্ঘদিন ধরে দালাল চক্র থেকে শুরু করে আয়া রাজের শিকার হয়েছেন রোগী থেকে বিভিন্ন রোগীর আত্মীয় পরিজনরা।সমস্ত কিছু অবিলম্বে বন্ধ করতে হবে। সরকার পরিবর্তন হয়েছে ।আগের সরকার এখন আর নেই। মানুষের পরিষেবা দেওয়াই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য।একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই তার বিরুদ্ধেও তদন্ত হবে এমনটাই জানান বিধায়ক দেবদাস মণ্ডল।হাসপাতালে রোগী পরিষেবা উন্নয়নের পাশাপাশি যত্রতত্র জঞ্জাল না ফেলা এবং হাসপাতাল চত্বর পরিষ্কার রাখার উপর যোগ দেন হাবড়ার বিধায়ক।

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ