সোশ্যাল মিডিয়ায় শেষ স্ট্যাটাস, পরীক্ষা দিয়ে এসেই আত্মঘাতী ১৭ বছরের কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবরা: হাবরায় একাদশ শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক ও অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। অভিযোগ, প্রেমসংক্রান্ত মানসিক চাপ থেকেই চরম সিদ্ধান্ত নেয় বছর সতেরোর ওই ছাত্র। জানা গেছে, পরীক্ষা দিয়ে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনাটি ঘটে। দক্ষিণ হাবরা এলাকা জুড়ে নেমে এসেছে স্তব্ধতা।

মৃত ছাত্রের নাম জিৎ দাস। সে দক্ষিণ হাবরা হাই স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া। স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে বাণীপুর আমবাগান এলাকার একটি ক্যাফেতে প্রেমিকার সঙ্গে দেখা করে জিৎ। সেখানেই দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয় বলে বন্ধুদের দাবি। অভিযোগ, সম্পর্ক থেকে সরে আসার কথা জানায় প্রেমিকা, আর তাতেই মানসিকভাবে ভেঙে পড়ে জিৎ।

আরও পড়ুন:‘বন্দে মাতরম’ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা, কী আর্জি আবেদনকারীর?

বন্ধুদের কথায়, বাড়ি ফিরে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার পর নিজের ঘরেই আত্মঘাতী হয় সে। এক বন্ধু জানালার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় জিৎকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গেছে, জিতের বাবা আগেই প্রয়াত। কাজের প্রয়োজনে মা বাইরে ছিলেন। প্রতিদিন ছেলের সঙ্গে কথা হলেও ঘটনার দিন তাদের মধ্যে যোগাযোগ হয়নি। একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। প্রতিবেশীরা জানান, বাবার মৃত্যুর পর থেকে মায়ের প্রতি অত্যন্ত দায়িত্বশীল ছিল জিৎ।

বন্ধুদের দাবি, প্রায় দেড় বছর ধরে দু’জনের মধ্যে সম্পর্ক ছিল। তবে ঠিক কী কারণে সেদিন সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে