শেখ শাহজাহানের বিরুদ্ধে হাড়োয়াতে বিক্ষোভ মাছের এজেন্টদের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া ও মালদা: শেখ শাহজাহানের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে বিক্ষোভ।কলকাতা বাসন্তী হাইওয়ে সংলগ্ন হাড়োয়ার ঘোষপুর এলাকায় একটি মাছের কোম্পানিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এজেন্টরা চিংড়ি জাতীয় মাছ সরবরাহ করত। গত ২০১৮ সালে আগস্ট মাসে পর থেকে ওই মাছের কোম্পানি এজেন্টদের টাকা দেওয়া বন্ধ করে দেয়। তখন সমস্ত এজেন্টরা এই মাছের কোম্পানির সঙ্গে মিটিং করে। সেই মিটিংয়েও উপস্থিত ছিলেন সন্দেশখালীর(Sandeshkhali) পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান।

তিনিও এই মাছের কোম্পানির একজন এজেন্ট হিসেবে ছিলেন। সেই মিটিং এর সিদ্ধান্ত হয়েছিল কোম্পানিতে মজুদ করে রাখা মাছ সমস্ত বিক্রয় করে এজেন্টের টাকা দেওয়া হবে। সেই মতো শেখ শাহাজাহান কোম্পানিতে থাকা সমস্ত মাছ নিয়ে অন্য কোম্পানিতে বিক্রি করে দেয়। আর সেই টাকা অন্যান্য এজেন্টদের না দিয়ে নিজেই আত্মসাৎ করে নেয়। আনুমানিক প্রায় পাঁচ কোটি টাকা অন্য এজেন্টদের টাকা আত্মসাৎ করে নেয় ওই তৃণমূল নেতা শেখ শাহজাহান(Sk.Sahazahan)। এমনটাই অভিযোগ তুলে ও ওই টাকা ফেরত এর দাবিতে সোমবার ওই কোম্পানির সামনে বিক্ষোভ দেখান এজেন্টরা। তাদের দাবি তারা তাদের বকেয়া টাকা না পেলে শেখ শাহজাহানের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবেন। সোমবার তারা ওই কোম্পানির গেটে বিক্ষোভ দেখিয়ে এই টাকা আত্মসাৎ এর ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

অন্যদিকে, মালদা জেলার মানিকচকের(Manickchak) ভুতনিতে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার রুবেল শেখ নামে এক দুষ্কৃতী। ধৃত দুষ্কৃতি ভুতনির উত্তর চন্ডিপুর অঞ্চলের কাসিমটোলা এলাকার বাসিন্দা। ভুতনি থানার ওসি কুনাল কান্তি দাস বলেন,গোপন সূত্র খবর আসে ধৃত দুষ্কৃতী বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছে।খবর অনুযায়ী বিগত তিন দিন ধরে ধৃত দুষ্কৃতী রুবেল শেখের উপর নজরদারি চালাচ্ছিল ভুতনি থানার দুই পুলিশ আধিকারিক। অবশেষে সেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ রবিবার গভীর রাতে রুবেল শেখকে গ্রেফতার করা হয়। ধৃত দুষ্কৃতির কাছে তিনটি বেআইনি আগ্নেয়াস্ত্র,গুলি ও একটি হাসুয়া উদ্ধার করে।ধৃতকে সোমবার ১৪ দিনের পুলিসি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি