৩০ লক্ষ টাকা সহ হাশমিচকে গ্রেফতার ১, আটক স্কুটি

Share:

নিজস্ব প্রতিনিধি, হাসমিচক : ৩০ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ (Police)। ধৃতের নাম মহম্মদ ওয়াসিম (MD Wasim) (৩৪)। শিলিগুড়ির ভেনাস মোড় থেকে তাকে গ্রেফতরা করা হয়েছে। আটক করা হয়েছে একটি স্কুটিও। ধৃত ব্যক্তি উত্তর প্রদেশের (UP) বাসিন্দা বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, শিলিগুড়ির হাসমিচকরে কাছে একটি স্কুটিকে এক ব্যক্তিকে দেখে প্রথমে সন্দেহ হয় পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে সন্দেহ আরও গাঢ় হয়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে সে উত্তর প্রদেশের বাসিন্দা। তার সঙ্গে একটি পিঙ্ক রঙের ব্যাগ ছিল। ব্যাগ খুলতেই চক্ষুচরক গাছ পুলিশের (Police) । সেই ব্যাগের মধ্যে ছিল থরে থরে টাকা। টাকা গোনার মেশিন দিয়ে গুনে দেখা গিয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা ছিল সেখানে। স্কুটি করে সেই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছিল সে। কিন্তু সেই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই ঘটনায় কে কে জড়িত রয়েছে সবটাই জানার চেষ্টা করছে পুলিশ।

ওই ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি স্কুটিটিকেও আটক করা হয়েছে। স্কুটির নাম্বার WB 74 BF 9321। ধৃত ব্যক্তিকে আটকে রেখে তাঁকে জিজ্ঞআসাবাদ করছে পুলিশ (Police)। কোথা থেকে টাকা নিয়ে এসেছে, কারা কারা যুক্ত রয়েছে, কী কারণে এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সবটাই জানার চেষ্টায় রয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়েই হাসমিচকে তল্লাশি অভিযান চালানো হয়েছিল বলে খবর। তদন্তে সঠিক কারণ খুঁজে পেতে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

 

‘রসগুল্লে কি সবজি’, নাক না সিঁটকে জেনে নিন রেসিপি

সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার ঠিকাদার

ঝালদায় বেআইনি তেলের কারবারে বড়সড় সাফল্য, গ্রেফতার ২

গরমে স্বস্তির চুমুক, আমপ্রেমীদের জন্য পারফেক্ট সামার ড্রিঙ্ক ম্যাঙ্গো মাস্তানি

‘২০১৪ সালের পরেই ভারত জেগে উঠেছে’, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের প্রশংসায় তুষার কাপুর

২৪ বছর বাদে ইউনিটি কাপে জামাইকার মুখোমুখি ভারত

আগ্নেয়াস্ত্র হাতে ছবি, কালীঘাট থানার সাসপেন্ড ওসিকে নবান্নে পাঠানোর নির্দেশ

লিচু দিয়ে এমন সুস্বাদু ৮ পদ বানানো যায় আগে জানতেন? রইল সহজ রেসিপি

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

নতুন ইবোলা স্ট্রেইনের যুগান্তকারী ভ্যাকসিন আবিষ্কারের দাবি রাশিয়ার

মে মাস নয় বদলে যেতে পারে আইপিএলের সময়, জেনে নিন বিশেষ কারণ

‘‌সবাই অভ্যাস করুন আইন মেনে চলুন’‌, কড়া বার্তা দিলেন দিলীপ