ঘোষ বাড়িতে বংশপরম্পরায় দাস পরিবারের মহিলা প্রতিমা শিল্পীরা আজও প্রতিমা গড়েন

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ: ভারত – বাংলাদেশ সীমান্তে এক নারী আরেক নারীর শক্তির চিন্ময়ী থেকে মৃন্ময়ী রূপ ৩০৩ বছরে ঘোষ বাড়ির বংশ পরম্পরায় আজও ইতিহাস বহন করে চলেছে।এক মা আর এক মায়ের চিন্ময়ী রূপ থেকে মৃন্ময়ী রূপ শক্তি আরাধনায় বংশ পরম্পরায় মহিলা প্রতিমা শিল্পী সাধনা দাস।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাসনাবাদ(Hasnabad) রামেশ্বরপুর ঘোষ বাড়ির পুজো(Ghosh Bari Puja) ৩০৩ বছরের গদাধর ঘোষ প্রথম পুজো চালু করেছিলেন। সেই বংশপরম্পরা আজও ঠাকুর দালানে পূজো হয়ে আসছে। জমিদারি নেই কিন্তু প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে ঘোষ বাড়ির দালান কোঠায় ।এখনো এই বাড়িতে আসলে ছাদের মাথায় উঠলে ওপার বাংলাদেশ দেখা যায়।

অবিভক্ত বাংলাদেশ থেকে একসময় প্রচুর মানুষ এপার বাংলার এই পুজোর ঠাকুর দালানে এসে ভিড় করত। সীমান্তের বেড়াজালে আজ সেটা বন্ধ হয়ে গেছে ।কিন্তু বৈধ ভিসা নিয়ে এখনো ঘোষ বাড়ির পুজোয় ঠাকুর দেখতে আসেন অনেকে। ওপার বাংলার দর্শনার্থী নতুন প্রজন্ম তুহিন ঘোষ বলেন, পুজোর দিনে আমাদের মাইকের মুখ থাকে ওপার বাংলার দিকে। এখানকার মন্ত্রপাঠ থেকে শুরু করে মায়ের আরাধনা উপচার ওপার বাংলাদেশের যেসব আমাদের আত্মীয়-স্বজন আছে তারা এখনো শোনেন। অপেক্ষা করে থাকেন কখন ঘোষ বাড়ির পুজোর মন্ত্র পাঠ কখন হয় ।তার অপেক্ষায় থাকে মাইকের আওয়াজ পরম্পরা। তৃপ্তি ঘোষ বলেন, এই দালান কোঠায় বহু প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে। ১৯৭১ সালের তরুন মজুমদারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘নিমন্ত্রণ’ ছবির শুটিং হয়েছিল এই ঠাকুরদালানে।

অনুপ কুমার, সন্ধ্যা রায় সেই সময়ে দালান কোঠায় ছাগল চড়িয়েছিলেন ।পাশাপাশি ইছামতি নদীতে নৌকায় করে গিয়ে ওপার বাংলাদেশে গিয়েছিলেন। এছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘শাস্তি’ ছবির চিত্রনাট্য হয়েছিল এই দালান কোঠায় ।তাই আজ ঘোষ বাড়ির পুজো গ্রামের পুজো হয়ে দাঁড়িয়েছে। বংশপরম্পরায় দাস পরিবারের মহিলা প্রতিমা শিল্পীরা আজও প্রতিমা করেন। প্রতিমা শিল্পী সাধনা দাস বলেন, আমার পুরনো প্রজন্ম তারপরে প্রজন্ম শাশুড়ি এই প্রতিমা গড়েছেন আর দেবীর রূপ এক কাঠামো প্রতিমা তৈরি করে চলেছি। ঘোষবাড়ির পূজো মহালয়ার দিন থেকে সূচনা আর প্রতিপদে থেকে দশ দিন পুজো শুরু হয়ে যায়। আজও সেই প্রাচীন সংস্কৃতি বহন করে চলেছে ঘোষ বাড়ির পুজো।

রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দাদা, ময়নাতদন্তে দেহ নিয়ে যাওয়ার আগে রাখি বাঁধল বোন

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

নেপালের বন্যায় ভেসে আসা মৃত মহিলার কান থেকে দুল খুলে নিচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?