হাসনাবাদে তিনটি মন্দিরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ ও মালদা : হাসনাবাদে তিনটি মন্দিরে রাতের অন্ধকারে দুঃসাহসির চুরি।উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার(Hasnabad P.S.) টাকি পৌরসভার চৌরঙ্গী মোড়ের ঘটনা। জানা যায়, শুক্রবার ভোর রাত্তিরে যখন সবাই শীতে ঘুমিয়ে আচ্ছন্ন ঠিক সেই সময় চৌরঙ্গী মোড়ে পরপর তিনটি মন্দির(Temple) থেকে প্রায় লক্ষাধিক টাকার প্রনামি বাক্স সহ সোনার গহনা এবং পিতলের বাসন সহ বহু মূল্যবান সামগ্রী নিয়ে পালায় চোরের দল।

সকাল বেলায় পুরোহিত পুজো করতে আসলে দেখে মন্দিরের দরজার তালা ভাঙ্গা ।সঙ্গে সঙ্গে হাসনাবাদ থানায় খবর দিলে হাসনাবাদ থানার পুলিশ আসে এবং মন্দিরে গিয়ে তদন্ত শুরু করে হাসনাবাদ থানার পুলিশ। মন্দিরের পুরোহিতকে জিজ্ঞাসাবাদ করছে ।পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের গতিবিধি জানার চেষ্টা করছে হাসনাবাদ থানা পুলিশ। অন্যদিকে মালদায় গলার নলি কেটে যুবককে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল ইংরেজবাজার পুলিশ(Englishbazar P.S.)। ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি ইংরেজবাজারের গয়েশপুর(Gayeshpur) এলাকায় মহানন্দা নদী থেকে এক যুবকের গলার নালি কাটা দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম সিন্টু রায়। বাড়ি পুরাতন মালদার মন্ডল পাড়ায়। ঘটনা তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তাজ আলি (৫২) নামে এক ব্যক্তি গত ১১ জানুয়ারি মোটা টাকার লোভ দেখিয়ে সিন্টুকে ডাকে। সিন্টুকে নদীর ধারে নিয়ে গিয়ে মদ খাইয়ে চাকু দিয়ে গলা কেটে খুন করে তাজ।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি