হাসনাবাদে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি, বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: মন্দিরের গেটের তালা ভেঙে দুঃসাহসিক চুরি । লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানা(Hasnabad P.S.) এলাকায় মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছা গ্রামের ঘটনা। স্থানীয় এক হরিসভার গোপাল ঠাকুরের মন্দিরের তালা ভেঙে সোনা ও রুপোর গহনা সহ লক্ষাধিক টাকার সামগ্রিক নিয়ে পালালো দুষ্কৃতীরা। রবিবার সকাল বেলা গ্রামবাসীরা দেখতে পায় ওই গোপাল ঠাকুরের মন্দিরের মূল গেটে তালা ভাঙ্গা।

গোপাল ঠাকুরের মাথার মুকুট, কানের দুল এবং সোনা রুপোর গহনা সহ সব খুলে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ (Agitation)দেখায় গ্রামবাসীরা । পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা শুরু হয়। অন্যদিকে,বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি বাড়ি। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। কোন রকমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা।

উত্তর ২৪ পরগনার বসিরহাট(Bashirhat) মহকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর মাদারতলা ঘটনা। গ্যাস অফিসের সন্নিকটে দীপা রুইদাস ও ভরত রুইদাস দুটি ঘর আগুন লেগে যায় শনিবার রাত আটটা নাগাদ। ঘরে থাকা পরিবারের সদস্যরা আগুন দেখতে পেয়ে ঘর থেকে বাইরে চলে যায়। কোন রকম ভাবে প্রাণের রক্ষা পায়। ঘরে থাকা জিনিসপত্র সামগ্রিক পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাস্থলে হাড়োয়া থানার(Haroa P.S.) পুলিশ যায় । দমকল যাওয়ার আগে দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র আসবার জিনিস সব পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দমকল ও হাড়োয়ার পুলিশ কি করে আগুন লেগেছে তদন্ত শুরু করেছে । অন্তর্ঘাত না শর্ট সার্কিট থেকে আগুন পুরোটাই তদন্ত শুরু হয়েছে।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী