দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এসএসসি’র নিয়ম ‘বদলে’ দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: এবার এসএসসি’র (SSC) শিক্ষক- শিক্ষিকা ‘বদলি’র নিয়ম পাল্টে দিল হাইকোর্ট (HIGH COURT)। এদিন একটি মামলার শুনানির সময় বিচারপতি রাজশেখর মান্থা বলেন, ডাকবিভাগে বলে অসুস্থতা আসে না। যে কোনও সময় মানুষ অসুস্থ হতে পারেন। এর আগে বদলি সংক্রান্ত এমনই একটি মামলা উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে।

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাটের বাসিন্দা হামিদা খাতুন। জানা গিয়েছে, গত ২০১৯ সালে তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছিলেন। চাকরি পেয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের হাতকিরিনগর বিদ্যালয়ে। তাঁর বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান। উল্লেখ্য, তাঁর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। এদিকে, স্ত্রী রোগ সহ বিভিন্ন সমস্যায় তিনি অসুস্থ। তাই বদলির আবেদন জানিয়েছিলেন গত ২০২১ সালে। তবে সেই আবেদন বাতিল হয়ে গিয়েছিল। এসএসসি’র না কি নিয়ম, ৫ বছরের আগে বদলি করা হয় না।

দফতরের নিয়মের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হামিদা খাতুন সহ অনেকে মামলা দায়ের করেছিলেন। সেই মামলার শুনানি ছিল সোমবার। মামলাটি উঠেছিল বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। আদালতের রায়, আগামী ৬ সপ্তাহের মধ্যে ওই শিক্ষিকার বদলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এসএসসি’কে।

প্রসঙ্গত, এমনই একটি মামলা করেছিলেন শিক্ষিকা স্নিগ্ধা দত্ত। সেই মামলা উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। বিচারক বলেছিলেন, ‘গোলি মারো রুল কো’। গত ১৯ জুলাই বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, গত ২০ জুলাইয়ের মধ্যে ওই শিক্ষিকাকে সুপারিশ পত্র দেওয়ার।

Published by:

Share Link:

More Releted News:

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ