সেই রঞ্জনকে আদালতে তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

একই দিনে এই মামলায় উপস্থিত থাকতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কমিটির আরও ২ সদস্যকে। তাঁদের নাম পঞ্চানন রায় ও দেবজ্যোতি ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার প্রাইমারি (PRIMARY) নিয়োগ মামলায় অভিযুক্ত ‘রঞ্জন’কে আদালতে তলব করা হল। তলব করলেন বিচারপতি (JUSTICE) অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রঞ্জনের আসল নাম চন্দন মণ্ডল। আদালতের নির্দেশ, আগামী শুক্রবার হাজিরা দিতে হবে চন্দনকে। উল্লেখ্য, ‘রঞ্জন’ নাম উঠে এসেছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই (CBI) আধিকারিক উপেন বিশ্বাসের ভিডিয়োতে। তারপরে আদালতে তিনিই জানিয়েছিলেন, রঞ্জন আসলে চন্দন মণ্ডল।

অন্যদিকে, একই দিনে এই মামলায় উপস্থিত থাকতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কমিটির আরও ২ সদস্যকে। তাঁদের নাম পঞ্চানন রায় ও দেবজ্যোতি ঘোষ। তবে উপস্থিত থাকতে হবে না সিস্টার এমিলিয়াকে। তাঁর বয়স ৮৫। তাই তাঁকে আপাতত হাজিরা দেওয়ার কথা বলা হয়নি। তবে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় বাগদার চন্দন মণ্ডলের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বাগদার মামাভাগিনা এলাকায় রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বাড়িতে সিবিআইয়ের প্রতিনিধি দল হানা দেয়। তার আগে গত ৯ জুন চন্দনের নামে অভিযোগ দায়ের করেছিল সিবিআই। গত ১৫ জুন উপেন বিশ্বাস হাজিরা দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। সেখানে বিচারপতি বলেছিলেন, সিবিআই কতদূর কী করবেন, তা নিয়ে তিনি সন্দিহান। বলেছিলেন, এই তদন্ত যেন সারদার মত না হয়। ওই দিন আদালতে উপেন বিশ্বাস জানিয়েছিলেন, রঞ্জনই আসলে চন্দন মণ্ডল। বিচারপতি বলেছিলেন, রঞ্জন বলে কেন থেমে গিয়েছিলেন? তাঁর প্রশ্ন ছিল, পুলিশে কেন অভিযোগ জানাননি উপেন বিশ্বাস? বিচারপতি আরও বলেছিলেন, আগে বললে আরও আগে চন্দনকে ধরা যেত বা তদন্ত শুরু করা যেত। আশঙ্কা প্রকাশ করে বিচারপতি বলেছিলেন, চন্দন দেশ ছেড়ে পালিয়ে যেতে পারতেন। এরপর সিবিআইয়ের সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এরপর গত ১৭ জুন বিচারপতি নির্দেশ দেন, সিবিআই সিট তদন্ত করবে প্রাইমারি- এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং