আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি বলেন, সংবিধানে সংরক্ষণের কথা বলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষক- শিক্ষিকা নিয়োগ নিয়ে এবার অন্যরকম নির্দেশ  দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। কলকাতা হাইকোর্টের (HC) সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সংরক্ষণের। সেই নির্দেশ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

বিচারপতি এদিন বলেন, নিয়োগের ক্ষেত্রে আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য আসন সংরক্ষিত করতে হবে। বলেন, সংবিধানে সংরক্ষণের কথা বলা হয়েছে। এরপরেই তাঁর প্রশ্ন, নিয়োগে কেন সংরক্ষণ থাকবে না? প্রসঙ্গত, এদিন ছিল প্রাথমিক নিয়োগ নিয়ে একটি মামলার শুনানি। সেই শুনানি চলাকালীন সময়ে তাঁর নির্দেশ, আগামী ৭ দিনের মধ্যে নিতে হবে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ। মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বৈঠকে বসার নির্দেশও দেন তিনি।

উল্লেখ্য, নিয়োগ মামলার পাশাপাশি বেশ অন্যরকমের প্রস্তাব এবং নির্দেশ দেওয়ার জন্য বারবার উঠে এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টে ভূতের গল্প বা ফুটবল নিয়ে আলোচনা সবেতেই বেশ অন্য মুডে পাওয়া যায় বিচারপতিকে।

নিয়োগের ক্ষেত্রে আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য আসন সংরক্ষণের নির্দেশ দেওয়ার জন্য অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন বিচারপতিকে।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!