শিক্ষক-শিক্ষিকাকে রাজ্যের যে কোনও জায়গায় বদলি করা যেতে পারে: আদালত

মামলার শুনানিতে বিচারপতি বলেন, কোনও জঙ্গলের আইন চলতে পারে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়ুয়াদের স্বার্থে শিক্ষক-শিক্ষিকাকে রাজ্যের যে কোনও জায়গায় বদলি করতে পারে শিক্ষা দফতর। এমনটাই নির্দেশ দিল আদালত (HC)। নির্দেশ, বদলির ক্ষেত্রে প্রশাসনের নির্দেশিকা মেনে চলতে হবে।

শিক্ষক-শিক্ষিকা (TEACHERS) বদলির একটি মামলা শুক্রবার উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি (JUSTICE) বিশ্বজিৎ বসুর এজলাসে। ওই মামলার শুনানিতে বিচারপতি বলেন, কোনও জঙ্গলের আইন চলতে পারে না। যে যার খুশি মত কাজ করবেন, তা সম্ভব নয়। তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থী নেই অথচ শিক্ষক-শিক্ষিকারা সেখানে যাচ্ছেন আর আসছেন, এভাবে চলতে পারে না। তাঁর বক্তব্য, এই নিয়ে আইন প্রয়োগ করা হোক। এদিন তিনি উদাহরণ দিয়ে বলেন, কলকাতায় পড়ুয়া শূন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাকে যেতে হবেই হাওড়ার শিক্ষার্থী পূর্ণ বিদ্যালয়ে।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, বদলি (TRANSFER) নিয়ে সরকারের আইন আছে। সেই আইন বারবার প্রয়োগ করার কথা বলা হয় কিন্তু বিভিন্ন জন বিভিন্ন কারণ দেখিয়ে আদালতে এসে বদলি নিয়ে যান।

বিচারপতির কড়া নির্দেশ, শিক্ষা দফতর বদলি নিয়ে কোনও নির্দেশ দিলে সেই নির্দেশ এক সপ্তাহের মধ্যে পালন করতে হবে। অন্যথায় ওই শিক্ষক বা শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নিতে পারবে দফতর।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং