শহরের মধ্যেই মাদক কারখানা! উদ্ধার ৬৫ কোটি টাকার হেরোইন, গ্রেফতার ৬

পুলিশ জানিয়েছে, মণিপুর থেকে বর্ধমানে আসত মাদক তৈরির কাঁচামাল। যা পাঠানো হত ওড়িশা ও বাংলার বিভিন্ন জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকালয়ের মাঝেই সকলের অজান্তেই হেরোইন তৈরির কারখানা! রমরমিয়ে চলছিল ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়েই অভিযানে নেমে সফল রাজ্য পুলিশের এসটিএফ। গ্রেফতার ছয় ব্যক্তি, উদ্ধার হয়েছে ৬৫ কোটি টাকার হেরোইন। সোমবার এই মাদক চক্রের বিষয়ে জানিয়েছে রাজ্য পুলিশ। বর্ধমান শহরে এই কারখানা মূলত ভিন রাজ্যের যোগ রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে দু’জন ওড়িশা ও দু’জন মণিপুরের বাসিন্দা। বাকিরা এ রাজ্যের বাসিন্দা। এতেই ভিন রাজ্যের যোগ দেখছে পুলিশ। বর্ধমান শহরের শ্রীপল্লি এলাকার একটি বাড়িতে গত কয়েক মাস ধরে গজিয়ে উঠেছিল কারখানাটি। বাড়িতে মাদকের কারখানা তৈরি হওয়ায় টের পায়নি এলাকাবাসী।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ ও বর্ধমান জেলা পুলিশ। তিনদিন ধরে গোটা এলাকায় তল্লাশি চালালেও হদিশ না পাওয়ায় ধন্দে ছিল পুলিশ। অবশেষে সোমবার গ্রেফতার করা হয়েছে মূল চক্রীদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীপল্লি এলাকার ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৩ কিলোগ্রাম প্রক্রিয়াজত মাদক। যার বাজারমূল্য ৬৫ কোটির কাছাকাছি। লক্ষাধিক টাকা নগদও উদ্ধার হয়েছে। ওই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে, নানা রাসায়ানিক উপাদান, যা মাদক তৈরির কাজে ব্যবহার করা হত। নগদ গণনা যন্ত্র, ওজন যন্ত্র-সহ নানা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মণিপুর থেকে বর্ধমানে আসত মাদক তৈরির কাঁচামাল। যা পাঠানো হত ওড়িশা ও বাংলার বিভিন্ন জায়গায়। হাওড়ার গোলাবাড়ি থানায় এই ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের এসটিএফ।

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ! ভিক্ষুকের থেকে মিলল ৫৫ লক্ষ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার