হিঙ্গলগঞ্জে বিছানায় শয্যাশায়ী বয়স্ক ভোটারদের শুনানি ক্যাম্পে কোলে করে নিয়ে গেল পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ:SIR এর সংশোধনে এসে চরম সমস্যায় শারীরিকভাবে অক্ষম এবং বয়স্ক মানুষজন। শারীরিক কষ্ট সহ্য করে আসতে হচ্ছে সংশোধন কেন্দ্রে। তাদের দাবি ইলেকশন কমিশনের আধিকারিকরা এইরকম ধরনের মানুষের বাড়ি বাড়ি যাওয়া উচিত ছিল, দাবি পরিবারের। প্রদ্যুৎ কুণ্ডু ৭০ বছরের শারীরিকভাবে অক্ষম বিছনায় শয্যায় অসুস্থ মানুষ । বাড়ি বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীতে ।২০০২ সালে ভোটার লিস্টে নাম রয়েছে গণেশ কুন্ডুর । আর এই নামেই সমস্যা ।
পরবর্তীতে সেটা আদালত মারফত এফিডেভিট করে প্রদ্যুৎ কুন্ডু (Pradut Kundu)করা হয় ।

তার অন্যান্য সরকারি নথিতে এবং ২০০২ সালের পরের ভোটার লিস্টে প্রদ্যুৎ কুন্ডু নাম আছে ।সেই নাম সেই সংশোধনের জন্য সোমবার বসিরহাট হাইস্কুলে(Bashirhat High School) সংশোধন কেন্দ্রে তার ডাক পড়েছে ।তার পরিবারের সদস্যরা তাকে কোলে করে সংশোধন কেন্দ্রে নিয়ে যান।অন্যদিকে, হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি ৫১ নাম্বার বুথের ননীবালা গাইন(Nanibala Gaiyan) । তিনিও শারীরিকভাবে অক্ষম । বেশ কয়েক বছর বিছানায় শয্যাসায়ী।ননিবালা গাইনের নামের ভুল । সেই নামের ভুল সংশোধন করার জন্য তাকেও আসতে হলো সংশোধন ক্যাম্পে ।তাকেও রীতিমত পরিবারের লোক একপ্রকার কোলে তুলে নিয়ে যায় ক্যাম্পে ।তাদের পরিবারেরও দাবি ইলেকশন দফতর থেকে যদি বাড়িতে বাড়িতে যেত তাহলে এইসব মানুষগুলোকে আর কষ্ট পেতে হত না।

অন্যদিকে,এসআইআর -এর(SIR) শুনানিতে হেনস্তা, দুর্ভোগের ছবি মালদহে। ৯০ ছুঁই ছুঁই মহিলা কেও সশরীরে শুনানি কেন্দ্রে তলব। একইভাবে শুনানিতে হাজির পক্ষাঘাতজনিত সমস্যায় ভোগা মহিলা ভোটার। মালদহের জেলা স্কুল শুনানি কেন্দ্রে এমনই ছবি ধরা পড়ায় উঠেছে প্রশ্ন। ছেলে খোকন দাসের দাবি, বয়স এবং শারীরিক সমস্যা কথা জানানোর পরেও শুনানি থেকে ছাড় দেওয়া হয়নি। এনিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের