বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে হয় প্রথম দফার ১৫২টি আসনে নির্বাচন। মোট ১৬টি জেলা এবং আসন ১৫২টি। আজ রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ হয় সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এই আবহে বৃহস্পতিবার নির্বাচনী জনসভা থেকে দলীয় প্রার্থীর নামই ভুল বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুতরাং ভুলের গেরো যে বিজেপি নেতা–মন্ত্রীদের কিছুতেই কাটছে না সেটা আবার প্রমাণ হয়ে গেল। নিজের দলের প্রার্থীর নামই ভুল বললেন!‌

এদিকে আজ হুগলির বলাগড়ে সভা করতে এসেছিলেন অমিত শাহ। বাংলা দখল করবে বলে মরিয়া এখন বিজেপি। সেখানে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দলের প্রার্থীর নাম জনসমক্ষে ভুল পরিচয় করিয়ে কার্যত হাসির খোরাক হলেন। হুগলির বলাগড়ের প্রার্থী সুমনা সরকারের সমর্থনে সভা করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিচয় করিয়ে দেওয়ার সময়ই ‘‌সুপ্না সরকার’‌ বলে সম্বোধন করলেন। আর তখনই জনসভায় উপস্থিত বিজেপির কর্মী–সমর্থকরা এবং কিছু সাধারণ মানুষ হাসতে শুরু করেন।

অন্যদিকে নির্বাচন বঙ্গে এলেই বিজেপি শাসিত রাজ্য থেকে হিন্দি ভাষাভাষী বিজেপি নেতারা বাংলায় আসেন। আর লাগাতার ভুলভাল নাম বলে থাকেন। সেটা রবীন্দ্রনাথ সান্যাল হোক, রবীন্দ্র সঙ্গীতকে রবিশঙ্কর, বঙ্কিম দা থেকে শুরু করে তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব স্বামী বিবেকানন্দ বলেছেন, যা বিজেপি নেতাদের ভুলের সাক্ষ্য বহন করে। তবে আরও অনেক ভুল আছে। বাংলায় নির্বাচনের সময় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলার ঋষি মনীষীদের নাম ভুল করে ফেলেন। এমনকী জায়গার নামও ভুল বলে থাকেন। এমন নজিরও আছে। তাই বলার সময় অনেক ক্ষেত্রেই ইতিহাস বা ঋষি মনীষীদের নাম দেখে বলা উচিত বলে তৃণমূল কংগ্রেস খোঁচা দিয়ে থাকে।

এছাড়া হিন্দি বলয়ে বিজেপি নেতাদের আলাপ আলোচনায় পশ্চিমবঙ্গ নিয়ে তেমন একটা চর্চা হয় না। তাই বাংলার ইতিহাস অনেকেরই অজানা। সেখানে বাংলায় এসে স্টেজে মারতে গিয়ে হোঁচট খান। কিন্তু তারপরও নিজেদের আপডেট করেন না এবং শুধরান না। তাই ভুলের পর ভুল হয়েই চলে। যা এবারও হল। নিজের দলের প্রার্থীর নাম সুমনা সরকারের বদলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিচয় করিয়ে দেওয়ার সময়ই ‘‌সুপ্না সরকার’‌ বলে ফেললেন। যা নিয়ে হাসির রোল উঠেছে। ভোট চলে গেলে বিজেপি নেতারা হয়তো বছর খানেকের জন্য আউট অফ সাইট হন বলে অনেকের ধারণা।

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের