হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির পুলিশকর্মী, সঙ্গে ‘রহস্যময়’ মহিলার উপস্থিতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  গভীর রাতে গুলিবিদ্ধ হয়েছেন হুগলির এক পুলিশ আধিকারিক । তাঁর হাতে গুলি লাগেছে বলে খবর।   বুধবার রাত ১১ টা নাগাদ হাওড়ার ঘোষ পাড়া পেট্রোল পাম্পের সামনে  তিনি গুলিবিদ্ধ  হয়েছেন । জানা গিয়েছে, গুলিবিদ্ধ পুলিশকর্মী হলেন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। গুরুত্বর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । চলছে চিকিৎসা । 

পুলিশ সূত্রে খবর, ওসির নীল রঙের একটি গাড়ি ছিল। সেই গাড়িতে এক মহিলা ছিলেন বলে জানা গিয়েছে। বচসার জেরে সার্ভিস রিভলবার থেকে গুলি চলেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । ইতিমধ্যেই আইসির গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে । ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। 

অন্যদিকে আহত ওই অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে যান  শিবপুর ও ব্যাটরা থানা,   হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ।   পুলিশ সূত্রে খবর, গাড়ির ভেতর থেকেও রক্তমাখা সামগ্রী উদ্ধার হয়েছে। তবে ঠিক কি কারণে গুলি চলল তা এখন স্পষ্ট নয় । সেইসঙ্গে মহিলার সঙ্গে আহত আধিকারিকের তার সম্পর্ক কী তা এখন সামনে আসেনি । দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । শুরু হয়েছে তদন্ত । 

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র