জন্মদিনে মিলল ন্যায়বিচার ! গুড়াপে শিশু ধর্ষণ-খুন মামলায় দোষীর ফাঁসির সাজা

Share:

নিজস্ব প্রতিনিধি : গুড়াপের শিশু ধর্ষণ-খুনে দোষী প্রতিবেশি অপরাধীকে ফাঁসির সাজা শোনাল চুঁচুড়ার পকসো আদালত। আনন্দে চোখে জল নির্যাতিতার পরিবারের। মেয়েকে ফিরে না পেলেও দোষীর সাজা হওয়ায় খুশি বাবা-মা।

২০২৪ সালে গত ২৪ নভেম্বর গুড়াপে ভয়ংকর ঘটনা ঘটে। চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে ডেকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে নির্যাতন করে খুন করে অশোক সিং নামের এক প্রতিবেশী। এই ঘটনার তদন্তে ২৭ জনের সাক্ষও গ্রহন করা হয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী। অশোক সিংকে পিটিয়ে আধমরা করে ফেলে। পরবর্তীকালে পুলিশ এসে অশোককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপরই অশোককে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলার রায় বেশ কিছু সময় ধরেই চলছিল। শুক্রবার (১৭ জানুয়ারী)ছিল চুড়ান্ত রায় দেন।

শুক্রবার পকসো কোর্টের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী দোষীকে সর্বোচ্চ সাজা শোনান। এই রায় দেখতে গুড়াপ থেকে আদালত চত্ত্বরে উপস্থিত হয়েছিল বহু মানুষ। ঘটনার ৫২ দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্ত। ফাঁসির রায়ে খুশি নির্যাতিতা শিশুর পরিবার সহ গোটা গুড়াপ।

আদালতেই নির্যাতিতা শিশুর মা কান্নায় ভেঙে পড়েন। এরপর বলে ওঠেন, ‘মেয়েটা জন্মদিনে কেক খেতে চেয়েছিল। কিন্তু সেই জন্মদিনে মেয়ের ধর্ষক খুনির মৃত্যু কামনা করেছিলাম। মেয়েকে কেক দিতে পারিনি তো কি হয়েছে। অপরাধীর শাস্তি হয়েছে। এতদিন ধরে এটাই চেয়েছিলাম।আমার মেয়ের জন্য জন্মদিনে সেরা উপহার ন্যায়বিচার।’

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর রাতে গুড়াপে পাঁচ বছরের শিশুকে লজেন্সের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল অশোক সিং। এরপর থেকে শিশুটির পরিবার খোঁজ না পেয়ে অশোকের বাড়িতে হানা দেয়। সেখানেই অর্ধনগ্ন, রক্তাক্ত অবস্থায় শিশুটির মৃতদেহ মেলে। শিশুটির মৃতদেহ বস্তা চাপা দিয়ে রাখা ছিল। ঘটনার জেরে বিক্ষুব্ধ বাসিন্দারা অশোককে ধরে পেটাতে শুরু করে। এরপরই পুলিশ এসে গ্রেপ্তার করে অশোককে। স্থানীয়রা জানিয়েছে, অশোক, মদ্যপ ও যৌনপিপাসু ছিল। এটা প্রথমবার নয়, অতীতেও তার বিরুদ্ধে শিশু যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র