ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানি, মূল অভিযুক্তের শাস্তির দাবিতে নবদ্বীপে বিক্ষোভ তুঙ্গে

নবদ্বীপে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হল। আর একজন পলাতক। ঘটনাটি ঘটেছে, নদিয়ার নবদ্বীপের ১৬ নম্বর ওয়ার্ডের রেল ঘুমটিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবদ্বীপে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হল। আর একজন পলাতক। ঘটনাটি ঘটেছে, নদিয়ার নবদ্বীপের ১৬ নম্বর ওয়ার্ডের রেল ঘুমটিতে। অভিযোগ, গত ২ এপ্রিল রাত ১২ টা নাগাদ ওই গৃহবধূ তাঁর বাড়িতে দেড় বছরের সন্তানের সঙ্গে ঘুমোচ্ছিলেন। সেই সময় হঠাৎ-ই ওই পাড়ার কয়েকজন যুবক ঘরে ঢুকে সেই মহিলাকে শ্লীলতাহানি ও ধর্ষণ করেছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই পাড়ায় দিবারাত্রি জুয়া খেলার আড্ডা চলে। মদের আসর বসে। সঙ্গে বিভিন্ন অসামাজিক কাজকর্মও চলে। কেউ প্রতিবাদ করলে তার কপালে জোটে হুমকি। তাঁরাই গৃহবধূকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ।

নবদ্বীপ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে। তিনি পাঁচ অভিযুক্তের ছবি পুলিশকে দেখিয়েছে। সেই মোতাবেক পুলিশ ৪ জনকে দেখিয়েছে, তবে মূল অভিযুক্ত এখনও পলাতক। গৃহবধূকে মেডিকেল পরিক্ষা করানো হয়েছে। এদিকে মূল অভিযুক্তকে ধরার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মহিলার স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকায় বাড়িতে মেয়েকে নিয়ে একাই থাকেন ওই গৃহবধূ। আর সেই সুযোগে মহিলাকে ও ধর্ষণ করেছে বলে অভিযোগ ওই পাঁচজনের বিরুদ্ধে।

এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ওই সমাজ বিরোধীদের দৌড়াত্ব্যে, মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও রাজ্যের বিভিন্ন জায়গায় এইভাবে মহিলাদের অত্যাচারিত হচ্ছেন, এই বিচার চেয়েই বিক্ষোভে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই অভিযোগকারীর গোপন জবানবন্দী নেওয়া হয়েছে। তবে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি, নীল চাঁদ দেবনাথকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আর এই দাবি তুলেই এদিন নবদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় ৩৫ মিনিট রাস্তা অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অবতীর থানার পুলিশ।

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর