এই মুহূর্তে




হাওড়ায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত বালক

নিজস্ব প্রতিনিধি,ব্যাটরা: হাওড়ায় বন্ধুদের সঙ্গে বল ভেবে খেলার সময় বোমা ফেটে জখম এক বালক। আবার নিশানা এক নিষ্পাপ বালক। এর আগেও রাজ্যের বিভিন্ন জেলায় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে ফেটে গেলে তাতে প্রাণ গেছে কোন শিশুর আবার অঙ্গহানির ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনা মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় আমবাগান থেকে শুরু করে নির্জন পরিতক্ত স্থানে একাধিকবার বোমা খুঁজে পেয়েছে পুলিশ। কখনো গঙ্গার ঘাটে কখনো বা নির্জন স্থানে অথবা জনবহুল এলাকায় সমাজ বিরোধীদের হাতে তৈরি বোমা খুঁজে পায় শিশুরা। নিষ্পাপ শিশু মনগুলি বুঝে উঠতে পারে না তাতে ভরা রয়েছে বিস্ফোরক। সরল মনে তারা গোলাকার বস্তু দেখে বল ভেবে লোফা লুফি করতে শুরু করে।

মঙ্গলবার দুপুরে হাওড়ার ১০ নম্বর বোধন মিস্ত্রি লেনের ঘটনা। একটি বোমাকে বল ভেবে কয়েকজন বালক নিয়ে খেলতে গিয়ে গুরুতর আহত হয় এক বালক। গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন সে। তার হাতে ও চোখে আঘাত লেগেছে।বাড়ির সামনেই খেলা করছিল ওই বালক। আহত বালকের মা জানান, হঠাৎ প্রচন্ড শব্দে বাড়ি থেকে বেরিয়ে দেখেন আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে তাঁর ছেলে।

তৎক্ষণাৎ এলাকার মানুষ তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাওড়া হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থলে ব্যাটরা থানার(Battra P.S.) পুলিশ তদন্তে যায়। কোথা থেকে এলো এই বোমা তা জানতে পুলিশ তদন্ত করছে। ওই বালকের সঙ্গে থাকা অন্যান্য বালকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু হাওড়ার সাধারণ মানুষের একটাই দাবি কবে বন্ধ হবে সমাজ বিরোধীদের এই বোমা খেলা। যাতে আর কোন নিষ্পাপ প্রাণকে টার্গেট হতে হবে না। উত্তরের অপেক্ষায় আমজনতা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভাগীরথীর জলে পড়ে গিয়েছিল টাকা, তুলতে গিয়ে পা ফসকে তলিয়ে গেলেন বৃদ্ধ

ফিক্সড ডিপোজিটের নামে কোটি টাকার প্রতারণা, বিক্ষোভে সামিল ৪০০-র বেশি গ্রাহক

প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর

পুরুলিয়ায় ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা, দক্ষিণের ৮টি জেলায় দ্রুত নামবে পারদ

এসআইআরে ভুল তথ্য দিলে সাত বছরের জেলের ঘানি টানানোর হুমকি নির্বাচন কমিশন

শহরে ফিরেই অসুস্থ গায়ক নচিকেতাকে দেখতে হাসপাতালে মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ