প্রেমিকের হাত ধরে রেজিস্ট্রি অফিসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, হঠাৎই থামল বিয়ে!কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের এক চাঞ্চল্যকর ঘটনায় প্রেম দিবসের দিনে বিয়ে করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁর প্রেমিক। ঘটনাটি বর্ধমান শহরের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুগলকে বিয়ের জন্য আটক করা হয়নি, বরং তাদের ব্যবহৃত স্কুটারের বুট থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় তাদের আটক করা হয়।

সূত্রের খবর, তরুণী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। শুক্রবার তাঁর দ্বিতীয়পত্রের পরীক্ষা শেষ হওয়ার পর শনিবার কোনও পরীক্ষা না থাকায় প্রেমিকের সঙ্গে বিবাহ নিবন্ধনের পরিকল্পনা করেছিলেন তিনি। অন্যদিকে, প্রেমিক চাকরির প্রস্তুতি নিচ্ছেন। প্রেম দিবস উপলক্ষে রেজিস্ট্রি অফিসে বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা।পুলিশ আগে থেকেই গোপন সূত্রে খবর পেয়েছিল যে শহরের একটি স্কুটারে আগ্নেয়াস্ত্র রাখা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে নজরদারি চালানো হচ্ছিল। পরে সন্দেহজনক স্কুটারটিকে রেজিস্ট্রি অফিসের সামনে দেখা যায়। যুগল অফিসে ঢোকার পর পুলিশ অপেক্ষা করছিল। তাঁরা বাইরে বেরিয়ে স্কুটারের কাছে আসতেই পুলিশ তাঁদের আটক করে। নির্দেশ মেনে স্কুটারের বুট খুলতেই ভিতরে একটি ছয় ঘড়ার রিভলভার পাওয়া যায়।

যুগলের দাবি, আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল সে বিষয়ে তারা কিছুই জানেন না। তাকদের কথায়, তারা শুধু বিয়ের রেজিস্ট্রি করতেই গিয়েছিলেন। এই ঘটনার খবর পেয়ে তরুণীর পরিবারের সদস্যরাও থানায় পৌঁছান এবং তাঁকে ফাঁসানোর চেষ্টা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটির উৎস, মালিকানা এবং এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি ভারত  জুড়ে বেআইনি অস্ত্র পাচার নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের