হুমায়ুন কবীর ‘পাল্টি’ খেলেন, বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না

Share:

নিজস্ব প্রতিনিধি বহরমপুর: বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর ‘পাল্টি’ খেলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরোপুরি ‘পাল্টি’ খেলেন হুমায়ুন। জানিয়ে দিলেন বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন না। হুমায়ুনের দাবি, ভরতপুরের মানুষ তাঁকে বিধায়ক হিসেবে চান।তারাই বারণ করেছেন ইস্তফা দিতে। সেই জনগণের ইচ্ছাকে সম্মান জানিয়ে তিনি ইস্তফার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন। ব্রিগেডে পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠানকে চ্যালেঞ্জ করে হুমায়ুনের ঘোষণা মুর্শিদাবাদে আগামী দিন লক্ষ কন্ঠে কোরান পাঠ হবে।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বহরমপুরে সমাবেশের দিন তাঁকে সাসপেন্ড করা হয়েছিল।তখন তিনি জানিয়েছিলেন,  দলের বিভিন্ন পদ থেকে এবং বিধায়ক পদ থেকে সরে দাঁড়াবেন। সোমবার বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে তিনি তাঁর পদত্যাগ পত্র জমা দেবেন।

কিন্তু শনিবার বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ১৮০ ডিগ্রি ‘পাল্টি’ খেলেন হুমায়ুন কবীর। এতদিন বলেছিলেন বিধায়ক পদ তিনি ছেড়ে আলাদা দল ঘোষণা করবেন। কিন্তু রবিবার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর এলাকা ঘুরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন জানিয়ে দেন, ভরতপুরের মানুষ তাঁকে বিধায়ক পদে থাকবার পরামর্শ দিয়েছেন। তাই তিনি মানুষের স্বার্থে বিধায়ক পদ না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি পরিষদের তরফে পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠের আসরকে চ্যালেঞ্জ করে হুমায়ুন কবীর ঘোষণা করেন ২৬ এর আগে মুর্শিদাবাদে লক্ষ কন্ঠে কোরান পাঠের অনুষ্ঠান তিনি করবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষে রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, গীতা আমাদের হৃদয়ে আছে। আমাদের আদর্শ গীতা ।গীতাপাঠের বিরোধী আমরা নই ।গীতাকে যারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে আমরা তাদের বিরোধিতা করছি।

হুমায়ুন কবীরও বাবরি মসজিদের নামে বিষাক্ত সাম্প্রদায়িক মেরুকরণ করছেন। দলকে কলুষিত করার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেস এর তীব্র নিন্দা করছে। রবিবার সাংবাদিকদের হুমায়ুন কবীর জানান, তিনি ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাবে বলে আগাম ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন. ৩০ কিলোমিটার পথ অবরুদ্ধ হবে ।শনিবার ৪৫ কিলোমিটার পথ অবরুদ্ধ হয়ে গিয়েছিল। কত মানুষ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসেছে তার পরিসংখ্যান সঠিকভাবে না বললেও হুমায়ুন কবীর বলেন, বিশাল জমি, আশেপাশে বাড়ির ছাদ সব মানুষে ভরে গিয়েছিল। আর বহু মানুষকে নাকাশিপাড়ায় পুলিশ আটকে দিয়েছিল। সেই মানুষ যদি সভাস্থলে আসতো তাহলে আরো ভয়ংকর অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হত।আর তখন যে কি হত তা আল্লাহ জানেন, আর প্রশাসন জানত।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে