‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেজিনগর বিধানসভা কেন্দ্রে ৬ অক্টোবর উপনির্বাচনের আগে ফের থানার সামনে ধরনায় বসলেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। দলের নেতা-কর্মীদের ধরপাকড় ও পুলিশি হুমকির অভিযোগ তুলে বৃহস্পতিবার রেজিনগর থানার সামনে ধরনা বসেন তিনি। তাঁর দাবি, পুরনো ও মিথ্যা মামলায় দলের একাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশি হুমকি বন্ধ এবং মামলা প্রত্যাহার না হলে অনির্দিষ্টকালের জন্য ধরনা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

হুমায়ুন কবীর বলেন, ‘জীবন বাজি রেখে ভোেট লুঠ রুখব।’ তাঁর অভিযোগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। ভোট লুঠ করে জেতার চেষ্টা হলে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলেও দাবি করেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নওদা ও রেজিনগর-দুই কেন্দ্র থেকেই জয় পেয়েছিলেন হুমায়ুন কবীর। পরে নওদা আসনটি রেখে রেজিনগর আসন ছেড়ে দেন তিনি। এই কেন্দ্রে উপনির্বাচনে তাঁর ছেলে গোলাম নবি আজাদকে প্রার্থী করেছে আম জনতা উন্নয়ন পার্টি। ৬ অক্টোবর রেজিনগরে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুনঃ শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙন, ভিটেমাটি হারা একাধিক পরিবার

হুমায়ুন আরও বলেছেন, তাঁর দলের ব্লক ও রাজ্য স্তরের একাধিক নেতা-কর্মীকে বিভিন্ন পুরনো মামলায় গ্রেফতার করা হচ্ছে। তিনি বলেন, ‘কর্মীদের উপর পুলিশি হুমকি বন্ধ করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে অনির্দিষ্টকালের জন্য থানার সামনে ধরনা চলবে।’ এর আগে ১২ সেপ্টেম্বর শক্তিপুর থানার সামনেও একই অভিযোগে ধরনায় বসেছিলেন হুমায়ুন। এবার রেজিনগর থানার সামনে অবস্থান করে নির্বাচনের আগে নিজের দলের কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন তিনি।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী