শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙন, ভিটেমাটি হারা একাধিক পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারা একাধিক পরিবার। বুধবার রাতের বৃষ্টির মধ্যেই আচমকা নদীর পাড় ধসে পড়তে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই একের পর এক বাড়ি গঙ্গার জলে তলিয়ে যায়। ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র, ধান, চাষের ফসল, বইপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রও নদীগর্ভে চলে যায়।

ঘটনাটি, নদিয়া জেলার শান্তিপুর বিধানসভার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত পৌনে আটটা থেকে দশটার মধ্যে ভাঙন তীব্র আকার ধারণ করে। কয়েকজন বাসিন্দা কোনওমতে ঘর থেকে জিনিসপত্র বের করার চেষ্টা করলেও তীব্র স্রোতের কারণে সবকিছু রক্ষা করা সম্ভব হয়নি। এমনকি এক গর্ভবতী বধূকেও ঝুঁকি নিয়ে ঘর থেকে বের করে আনতে হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক মিনিটের মধ্যেই ওই বাড়িটিও নদীতে তলিয়ে যাযতন স্থানীয়দের হিসাব অনুযায়ী, প্রায় এক ঘণ্টার মধ্যে আট থেকে পনেরোটি পরিবারের ঘরবাড়ি ও ভিটে নদীগর্ভে চলে গিয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রতি বছরই একইভাবে নদী ভাঙনের মুখে পড়তে হয় তাঁদের। বালির বস্তা ফেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি। তাই তারের খাঁচা ও পাথর দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ কোয়েলের বদলে রাজ্যসভায় বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী! জল্পনা

ঘটনাস্থল পরিদর্শন করেন শান্তিপুরের বিডিও ও প্রশাসনিক আধিকারিকরা। ক্ষতিগ্রস্তদের ত্রিপল ও শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গৃহহীনদের সাময়িক আশ্রয়ের পাশাপাশি পুনর্বাসন ও ভাঙন প্রতিরোধে সেচ দফতরের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে