শনিতে হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠানে লোক টানতে বিরিয়ানির টোপ!

Share:

নিজস্ব প্রতিনিধি, রেজিনগর: শনিবার মুর্শিদাবাদ জেলার রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনে দেশ-বিদেশ থেকে আসছেন অতিথিরা। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ৪০ হাজার অতিথিদের জন্য তৈরি করা হচ্ছে শাহি বিরিয়ানি(Sahi Biriyani)। লোক টানতে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বিরিয়ানির টোপ। কোটি কোটি টাকা এই অনুষ্ঠানকে ঘিরে তোলা হচ্ছে। এত টাকা কোথা থেকে আসছে এবং এর উৎস কি তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশাসনকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেজিনগরের মাটিতে দাঁড়িয়ে হুমায়ুন কবীর স্পষ্ট দাবি করেছেন যেখানে অনুষ্ঠান হবে সেই ২৫ বিঘা জমিতে তিন লক্ষ মানুষ শনিবার উপস্থিত হবেন। বহরমপুর থেকে রেজিনগর তীব্র যানজটের সৃষ্টি হবে। তিনি নাকি আগাম মুর্শিদাবাদের জেলা প্রশাসন ও পুলিশকে ইমেইল করে জানিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ মানুষের জনসমাগমের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে।

হুমায়ুন সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, শনিবার মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২ টায়। তার আগে অন্তত সকাল দশটা থেকে আনুষ্ঠানিক কাজকর্ম শুরু হয়ে যাবে। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্ম গুরুরা আসছেন। সমস্ত অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে ২০০০ স্বেচ্ছাসেবক নামবেন। আয়োজকদের দাবি মঞ্চ তৈরি করা খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হবে। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যে মঞ্চটি তৈরি হবে তা প্রায় দেড়শ ফুট লম্বা এবং ৮০ ফুট চওড়া । মঞ্চে ৪০০ জন অতিথি বসার ব্যবস্থা করা হচ্ছে। মঞ্চটি তৈরি করতেই প্রায় ৩০ লক্ষ টাকা খরচ হচ্ছে বলে সূত্রের খবর। রেজিনগর এবং তার আশেপাশে এই অনুষ্ঠানের অতিথিদের বক্তব্য যাতে সর্বত্র পৌঁছে যায় তার জন্য ৬০০০ মাইকের ব্যবস্থা করা হয়েছে। থাকছে প্রায় একশটি জেনারেটর। মোট সাতটি ক্যাটারিং সংস্থাকে শাহী বিরিয়ানি অতিথিদের সাপ্লাই দেওয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছে। স্থানীয় মানুষজনের জন্য থাকছে বিরিয়ানির প্যাকেট। খাওয়া-দাওয়া বাবদ খরচ হচ্ছে প্রায় ৮০ লক্ষ টাকা। গোটা অনুষ্ঠানটিকে সুষ্ঠু ভাবে পরিচালনা করতে শুক্রবার থেকেই ২০০০ স্বেচ্ছাসেবককে কাজে নামানো হয়েছে।

শনিবার এই স্বেচ্ছাসেবক এর সংখ্যা ৩০০০ পর্যন্ত হয়ে যেতে পারে। যানজট সামলানো এবং ভিড়ের মধ্যে যাতে কোন ঘটনা না ঘটে সবটাই তারা নজরদারি চালাবে। উত্তরবঙ্গ থেকে যে সকল অতিথিরা এই অনুষ্ঠানে যোগ দিতে আসবেন তারা শুক্রবার রাতের মধ্যে মুর্শিদাবাদ জেলায় পা রাখবেন। সুদূর সৌদি আরব থেকেও দুজন অতিথি উপস্থিত হচ্ছেন এই অনুষ্ঠানে। বেশ কয়েকদিন আগে তারা ভারতবর্ষে প্রবেশ করে গুজরাতের একটি হোটেলে ছিলেন। মুসলমানদের আবেগকে সামনে রেখে শুক্রবার ২৫ বিঘা জমিতে যে তিন লক্ষ মানুষের জনসমাগম হবে তাতে বেলডাঙার ১২ নম্বর জাতীয় সড়কের পরিস্থিতি শনিবার যত বেলা বাড়বে শোচনীয় হয়ে উঠবে বলে মনে করছেন হুমায়ুন কবীরের(Humayun Kabir) ঘনিষ্ঠরা। এদিকে এই অনুষ্ঠানকে ঘিরে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শুক্রবার দুপুর থেকেই ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বেলডাঙ্গা রেজিনগর সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়।

শনিবার বিকেল পাঁচটার মধ্যে ওই অনুষ্ঠানের সভাস্থল খালি হয়ে যাবে বলে দাবি করেছেন ভরতপুরের বিধায়ক। শুক্রবার হাইকোর্টের নির্দেশের পর জেলার পুলিশ প্রশাসন হুমায়ুন কবিরের সঙ্গে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোচনা করেছেন বলে তিনি দাবি করেছেন। রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই হুমায়ুনের ওপর নজর রাখতে সিআইডির স্পেশাল টিম তৈরি করা হয়েছে ভবানী ভবন থেকে। সভাস্থলকে ঘিরে মোট তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। ১২ নম্বর জাতীয় সড়ক যাতে অবরুদ্ধ না হয় এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয় তা সচল রাখা রাজ্য প্রশাসনের কাছে শনিবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অনুষ্ঠানস্থলকে ঘিরে বেলডাঙ্গা এবং রেজিনগর থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি দক্ষিণবঙ্গের পুলিশ আধিকারিকরা শনিবার সকাল থেকে রাস্তায় নামবেন।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে