মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকা ইউ-টার্ন! সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে মৃত্যু কামনা, বিকেলেই দীর্ঘায়ু কামনা! নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সকালে মুখ্যমন্ত্রীর কামনার পর কয়েক ঘণ্টার মধ্যেই নিজের বক্তব্যের সুর বদলে শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করলেন তিনি।

এবার তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী যেন দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে থাকেন এবং তাঁর মেয়াদ ভালভাবে সম্পূর্ণ করেন।’ তাঁর কথায়, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ করেছেন। এবার তিনি যেন মানুষের কাছে সুনাম ও সুখ্যাতি অর্জন করেন।’ শুধু তাই নয়, ‘আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর শুভেন্দুই যেন দেশের প্রধানমন্ত্রী হন, সেই শুভেচ্ছাও জানান হুমায়ুন। হুমায়ুন বলেন, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। তবে বর্তমান মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সেই স্বপ্ন যেন পূরণ হয় এমনটাই তাঁর কামনা। শুভেন্দুর ‘পদোন্নতি’ হয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়ার কথাও বলেন তিনি। 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

তবে রবিবার সকালেই সম্পূর্ণ ভিন্ন সুরে বক্তব্য রেখেছিলেন হুমায়ুন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তাঁর দ্রুত মৃত্যুর জন্য প্রার্থনা করার কথা বলেন তিনি। এমনকি ‘উপরওয়ালা’ যেন দ্রুত তাঁর ‘টিকিট কাটিয়ে দেন’, এমন মন্তব্যও করেছিলেন বলে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই হুমায়ুনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়টি সামনে আসে। তাঁর বক্তব্যের বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ দায়েরের খবরও প্রকাশিত হয়েছে। অভিযোগকারী পক্ষ তাঁর বক্তব্যকে উস্কানিমূলক বলে দাবি করেছে এবং আইনানুগ পদক্ষেপের আর্জি জানিয়েছে।

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

মাদক পাচারকারীদের ধরতে চলন্ত গাড়ির ছাদে উঠে ৪০ কিমি ধাওয়া করল পুলিশ, শেষ পর্যন্ত যা হল….

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক